Dhanteras 2023: ধনতেরাসের দিন মা লক্ষ্মীর কৃপা পেতে কোন জিনিসটি আপনাকে লুকিয়ে রাখতে হবে, জানেন

Dhanteras 2023: প্রতিবছর দুর্গাপুজো , লক্ষ্মীপুজোর পর আসে ধনতেরাস উৎসব, তারপর আসে কালীপুজো। আর এই ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। চলতি বছর ১০ নভেম্বর পালিত হবে ধনতেরাস। এই দিন অত্যন্ত শুভদিন হিসেবে গণ্য করা হয়।

এই বিশেষ দিনে সকলেই প্রায় সোনা, রুপো, পিতলের বাসন কিনে থাকেন, এটি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে এই জিনিসগুলি মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। ধন-সম্পদ যদি আপনি আরোও বাড়াতে যান এবং দেবী লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ পেতে চান তাহলে আপনাকে এই দিন বাড়িতে একটি জিনিস লুকিয়ে রাখতে হবে, দেখুন সেটি কী।

Dhanteras 2023

ধনতেরাসের দিন ঝাড়ু কেনার বিশেষ গুরুত্ব রয়েছে, যে ব্যক্তি এটি কেনেন তাঁর আর্থিক দিকে কোনও অসুবিধা থাকে না। তাঁর জীবনে সফলতা লেগে থাকে, তবে অবশ্যই মনে রাখতে হবে নতুন ঝাড়ু কিনলে পুরনো ঝাড়ু কিন্তু আপনাকে বাড়ি থেকে ফেলে দিতে হবে।

বলা হয়, ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে সারা বছর দেবী লক্ষ্মী আশীর্বাদ থাকে, ১৩ গুন আপনার সম্পদ বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে, ধনতেরাসের দিন আপনাকে কিন্তু ঝাড়ু ঘরে লুকিয়ে রাখতে হবে। যেমনই আপনি বাড়িতে অর্থ বা গয়নার লুকিয়ে রাখেন। ঠিক তেমনই ঝাড়ু আপনাকে লুকিয়ে রাখতে হবে।

কারন আপনার বাড়ির লক্ষ্মীর উপর মানুষের কুদৃষ্টি না পড়ে, শুধু তাই নয় ধনতেরাসের দিন আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে ঝাড়ু কিনে আগেই দেবীর পুজো করুন, তারপর সাদা সুতো ঝাঁটায় বেঁধে দিন।

ধনতেরাসের দিন সোনা, রুপো, পিতলের বাসন, ঝাড়ু কেনার পাশাপাশি হলুদ, কড়ি সিঁদুর কেনার বিশেষ চল রয়েছে। যদি পারেন এই তিনটি জিনিস একসঙ্গে কিনবেন, তারপর এগুলোকে একটি করে সাদা সুতো বেঁধে রাখবেন। তবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। দেবীর কৃপায় আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+