আর্থিক আয় বাড়াতে কোথায় বিনিয়োগ করবেন, জানুন রাশি অনুযায়ী

দিনের শেষে অর্থ আর আয় প্রত্যেকের জীবনেই ভীষণভাবে প্রাসঙ্গিক। কীভাবে আয় বাড়ানো যায়, কীভাবে আরও একটু বেশি সাশ্রয় করলে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, এই সমস্ত চিন্তা ভাবনা অনকেরই থাকে।

দিনের শেষে অর্থ আর আয় প্রত্যেকের জীবনেই ভীষণভাবে প্রাসঙ্গিক। কীভাবে আয় বাড়ানো যায়, কীভাবে আরও একটু বেশি সাশ্রয় করলে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, এই সমস্ত চিন্তা ভাবনা অনকেরই থাকে। তবে সঠিক জায়গায় সঠিক আর্থিক বিনিয়োগ টাকা পয়সা নিয়ে চিন্তা খানিকটা কমিয়ে দেয়। কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভ বেশি, আয় বেশি , এ সম্পর্কে জানান দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র। এবার দেখে নেওয়া যাক কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভ বেশি আপনার রাশিফল অনুযায়ী।

মেষ

মেষ

মেষ রাশির জাতকরা সাধারণত ভীষণ রকমের সাহসী হন। আর্থিক পতনের পরও ঝুঁকি পূর্ণ কাজ করতে এঁরা সব সময়ে তৎপর থাকেন। তাই মেষ রাশির জাতকদের পক্ষে রিয়েল এস্টেট-এ বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী কোনও বিষয়ে বিনিয়োগ লাভজনক প্রমাণিত হতে পারে।

 বৃষ

বৃষ

বৃষ রাশির জাতকরা বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ বুঝেশুনে পদক্ষেপ নেন। তাঁদের বাস্তববোধ বেশি থাকার ফলে আর্থিক ক্ষেত্রে খুব একটা বড় ক্ষতির সম্মুখীন তাঁরা হন না। কম ঝুঁকিপূর্ণ, সরকারী বন্ড বা ওঅ একই জাতীয় স্কিমে বিনিয়োগ লাভজনক হতে পারে।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতকরা আর্থিক বিনিয়োগের ক্ষেত্রেও একটু বেশি বিলাসী হয়ে থাকেন। বিনিয়োগে আভিজাত্য না থাকলে সেখানে বিনিয়োগ করতে পছন্দ করেন না মিথুন রাশির জাতকরা। কোনও ব্যবসায়িক কাজে বিনিয়োগ করলে এঁদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জ্যোতিষবিদরা।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতকরা ইউলিপের ঐতিহ্যপূর্ণ জায়গায় বিনিয়োগ করতে পারেন। যে ধরণের বিনিয়োগ থেকে একটি নির্দ্দিষ্ট সময় পর পর টাকা আসতে পারে সেরকম জায়গায় কর্কট রাশির জাতকদের বিনিয়োগ করা উচিত বলে অনেকেই মত প্রকাশ করেছেন।

সিংহ

সিংহ


সিংহ রাশির জাতকরা জন্মগতভাবেই নেতা মনোভাবাপন্ন। তাই যে কোনও ঝুঁকিপূর্ণ কাজে তাঁরা দিশা দেখাতে পারেন। সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেক সময়ই লাভজনক প্রমাণিত হয়েছে।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতকরা অঙ্কের হিসাব সবচেয়ে ভালো বোঝেন। তবে য়ে কোনও ঝুঁকিপূর্ণ কাজে তাঁরা সাফল্য পেয় যান আর্থিক দিক দিয়ে। তাই অনেক জ্যোতিষবিদের ধারণা, যদি সুযোগ থাকে, তাহলে যে কোনও রকমের জায়গাতেই অল্প বিনিয়োগ করে দেখতে পারেন এই কন্যা রাশির জাতকরা।

তুলা

তুলা

তুলা রাশির জাতকরা সৌন্দর্য়ের উপাসক, তাঁদের বুদ্ধি প্রচণ্ড বেশি হলেও, তাঁরা সুখী বিলাসী জীবনে বিশ্বাস করেন। তাই এঁদের আইপিও জাতীয় কিছু ক্ষেত্রে বিনিয়োগ করা লাভজনক হতে পারে।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতকরা খুবই ভালো ব্য়বসায়ী হতে পারবেন। কারণ এঁরা সহজে বুঝে নিতে পারেন কোথায় সমস্যা হতে পারে, কোথায় লাভ বেশি হওতার সম্ভাবনা। তাই যেকোনও ধরনের ব্যবসা তাঁদের পক্ষে লাভজনক হতে পারে।

ধনু

ধনু

ধনু রাশির জাতকরা যে কোনও পরিস্থিতিতেই খুবই ইতিবাচক থেকে যান। ভ্যাকেশন ওনারশিপ জাতীয় ক্ষেত্রে এঁদের বিনিয়োগ বেশ ভালো হতে পারে বলে অনেকই মনে করছেন।

মকর

মকর

মকর রাশির জাতকদের জন্য ব্যাঙ্কের রেকারিং কিংবা ফিক্সড ডিপোজিট সবচেয়ে ভালো বিনিয়োগের রাস্তা। এর থেকে প্রাপ্ত লাভ একজন মকর রাশির জাতককে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবে জীবনভর।

কুম্ভ

কুম্ভ


কুম্ভ রাশির জাতকরা স্কট এক্সচেঞ্জে টাকা রাখলে তা লাভ জনক প্রমাণিত হতে পারে। তবে অত্যন্ত সাবধানে তা করতে হবে, কারণ কুম্ভরাশির জাতকদের বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক দিক বেশি পরিলক্ষিত হয় বলে মত অনেক জ্যোতিষবিদের।

 মীন

মীন

সোনা বা রূপোতে বিনিয়োগ করা মীন রাশির জাতকদের পক্ষে শুভ। তাই এই ধরনের ক্ষেত্রে তাঁরা বিনিয়োগ করলে , তার থেকে ভালো আয় আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+