ধন-সম্পত্তি, সমৃদ্ধি বাড়িয়ে তোলে কোন 'লাকি' গাছ! জানুন বেদিক-জ্যোতিষ কী বলছে

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কোন কোন গাছ রাখলে , তা শুভ ফল দিয়ে থাকে, তা নিয়ে একাধিক পরামর্শ দিয়েছেন বহু বাস্তুশাস্ত্রবিদ। এদিকে, বেদিক জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি রাশি অনুযায়ী গুরুত্ব থাকে এক একটি

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কোন কোন গাছ রাখলে , তা শুভ ফল দিয়ে থাকে, তা নিয়ে একাধিক পরামর্শ দিয়েছেন বহু বাস্তুশাস্ত্রবিদ। এদিকে, বেদিক জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি রাশি অনুযায়ী গুরুত্ব থাকে এক একটি গাছের। রাশি অনুযায়ী বিভিন্ন গাছের বিভিন্ন রকমের গুরুত্ব থাকে। আজ দেখে নেওয়া যাক কোন রাশির জাতকদের পক্ষে কোন গাছ বাড়িতে রাখলে , তা শুভ ফল দেবে।

মেষ-বৃষ

মেষ-বৃষ

মেষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে চন্দন, অনন্ত মূল, ইত্যাদি গাছ থাকলেতা , তাঁদের শারীরিক উন্নতি ঘটাতে সাহায্য করে। বৃষ রাশির জাতকদের জন্য সপ্তপর্ণী , পেঁপে, চামেলী ফুলের গাছ , সৌভাগ্য নিয়ে আসে বলে জানা যায়।

মিথুন-কর্কট

মিথুন-কর্কট

মথুন রাশির জাতকদের জন্য 'লাকি' গাছ ঘৃতকুমারী বা অ্যালোভেরা। এই গাছ মিথুন রাশির জাতকরা বাড়িতে রাখতে পারেন সৌভাগ্য, সমৃদ্ধি বাড়িয়ে তুলতে চাইলে। কর্কট রাশির জাতিক জাতিকাদের পক্ষে সৌভাগ্য নিয়ে আসে পলাশ । পলাশ গাছ এঁদের সমৃদ্ধি ফিরিয়ে আনতে সাহায্য করে।

সিংহ-কন্য়া

সিংহ-কন্য়া

সিংহ রাশির জাতকদের জন্য বেল ও সাদা ফুলের যেকোনও গাছই সৌভাগ্য নিয়ে আসতে সাহায্য করে। অন্যদিকে,কন্যা রাশির জাতকদের জন্য শুভফলদায়ী গাছ হল আম । এছাড়াও অ্যালোভেরাও কন্যা রাশির জতকদের জন্য 'লাকি'।

তুলা-বৃশ্চিক

তুলা-বৃশ্চিক

তুলা রাশির জাতকদের জন্য শুভফলদায়ী গাছ হল বকুল গাছ। এছাড়াও চামেলী গাছও এঁদের পক্ষে লাকি প্রমাণিত হয়। অন্যদিকে , বৃশ্চিক রাশির জাতকদের জন্য কৃষ্ণচূড়া, অনন্ত মূলের মতো গাছ সৌভাগ্য ফিরিয়ে দিতে সাহায্য করে।

ধনু-মকর

ধনু-মকর

ধনু রাশির জাতকদের জন্য আম , কলা ইত্যাদি গাছ অত্যন্ত শুভ। এই গাছগুলি ধনুরাশির জাতকদের বাড়িতে রাখার পরামর্শ দিচ্ছেন বেদিক জ্যোতিষবিদরা। অন্যদিকে মকর রাশির জাতকরা মকর রাশির জাতকরা বাড়িতে নিম গাছ রাখলে তার থেকে শুভ ফল পাবেন বলে মনে করা হচ্ছে।

কুম্ভ-মীন

কুম্ভ-মীন

কুম্ভ রাশির জাতকদেরও পরামর্শ দেওয়া হচ্ছে বাড়িতে নিম গাছ রাখারা জন্য। অন্যদিকে, মীন রাশির জাতকদের জন্য বটগাছ , কিংবা আম গাছ, বা পিপল ও কলাগাছ উপযুক্ত । যা তাঁদের জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+