Tirgrahi yog: শুভ ত্রিগ্রহী যোগ কপাল খুলে দেবে এই রাশির ব্যক্তিদের, আপনিও কি আছেন তালিকায়?

জ্যোতিষশাস্ত্রে (astrology) লক্ষ্মী নারায়ণ, বুধাদিত্য রাজযোগের মতোন অনেক শুভ যোগই গ্রহরা স্থান পরিবর্তন করার সময় তৈরি করে থাকে। যার শুভ ও অশুভ নানান প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের ওপরে।

চলতি মাসেই বৃশ্চিক রাশিতে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’, এই শুভ যোগ তৈরি করবে চন্দ্র, বুধ ও শুক্র গ্রহ। যোগের শুভ প্রভাবে জীবনে সাফল্য আসবে কিছু রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিকে লাভ হবে তাঁদের, এই সময়ে তারা যা চাইবেন তাই করতে পারবেন। কাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে, দেখুন।

Tirgrahi yog


বৃষ রাশি

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার। আপনি যদি কোথাও আর্থিক সমস্যার সম্মুখীন হন সেখান থেকেও আপনি মুক্তি পাবেন। এই সময় আপনি কারোর থেকে যদি ঋণ নেন সেই ঋণ দ্রুতই শোধ করতে পারবেন।

কন্যা রাশি

যোগের শুভ প্রভাব পড়বে কন্যা রাশির ব্যক্তিদের উপর। আপনি বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। চাকরি থেকে ব্যবসায় আপনার খুব শুভ সময় শুরু হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই সময়ে আপনি আগে করা কিছু কাজের জন্য অর্থ পেতে পারেন এবং আপনি কোনও নতুন কাজের জন্য অগ্রিম অর্থও পেতে পারেন। প্রেম জীবন রোমান্সে ভরপুর থাকবে। একে অপরের সঙ্গে ভালো সময় কাটাবেন। বিবাহিত ব্যক্তিরা পারিবারিক জীবনে সুখ উপভোগ করবেন এবং তাদের সন্তানদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। পরিবারকে সময় দেবেন। ব্যবসা ভালো লাভ হবে। তবে মাথা মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। এই সময় নয়া সম্পত্তির মালিক হতে পারেন আপনি। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

  • তুলা রাশি

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি সকলের সঙ্গে কথাবার্তা একটু সাবধানে বলার চেষ্টা করবেন, আয় বেশ ভালোই হবে। ব্যবসায় অগ্রগতি হবে। আপনার স্ত্রীর সহায়তার পাশাপাশি কিছু আর্থিক লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। মানসিক চাপ অনেকটাই কমবে এই রাশির ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+