বুড়ো আঙুলের গড়নেই জানা যাবে ব্যক্তির চরিত্রের গোপন রহস্য! জ্যোতিষমতে কিছু তথ্য একনজরে
জ্যোতিষ মতে হস্তরেখা বিচার করেই জানা যায় যে একজন ব্যক্তির জীবনে কী কী গোপন দিক রয়েছে। এই পরিস্থিতিতে হস্তরেখা বলে দিতে পারে, একজন ব্যক্তির মধ্যে কোন গোপন দিক লুকিয়ে রয়েছে। এক নেপথ্যে রয়েছে সমুদ্র শাস্ত্র।

সমুদ্রশাস্ত্র ও বুড়ো আঙুল
জ্যোতিষ মতে সমুদ্র শাস্ত্র বলছে, শরীরের বিভিন্ন অঙ্ক প্রত্যঙ্গের গড়ন ,তার আকার শৈলী দেখেই বলে দেওয়া যায় যে সেই ব্যক্তির মধ্যে কোন সত্ত্বা রয়েছে। গোপনে সেই ব্যক্তির মধ্যে কোন কোন গুণ প্রতিপালিত হচ্ছে তাও জানা যায় শরীরের বিভিন্ন অংশ দেখে। একনজরে দেখে নওয়া যাক যে সমুদ্র শাস্ত্র অনুযায়ী, ব্যক্তির হাতের বুড়ো আঙুল দেখে তাঁর সম্পর্কে কী কী জানা যায়।

বুড়ো আঙুল ছোট হলে কী হয়?
যাঁদের বুড়ো আঙুল ছোট হয় আকারে তাঁদের মধ্যে সাহিত্যবোধ প্রবল থাকে। তাঁরা আদতে বড় সাহিত্যিক হওয়ার ক্ষমতা রাখেন। এঁরা খুব ভালো কবিতা লিখতে পারেন। এঁদের জীবনে প্রেমের অভাব হয়না।

বুড়ো আঙুল ছোট হলে কোন গুণ থাকে?
বুড়ো আঙুল যদি ছোট আকারের হয় ,তাহলে সেই ব্যক্তিরা প্রবল প্রেম , ভালোবাসা পান অনেকের কাছ থেকে। এঁরা মস্তিষ্কের দিক থেকে অনেকটাই বিচারবুদ্ধি সম্পন্ন মানুষ হন। ফলে এঁরা খুবই ভালো পরামর্শদাতা হন।

লম্বা বুড়ো আঙুল হলে
যাঁদের আঙুল লম্বা হয়, তাঁরা খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। এঁদের মধ্যে ধনী হয়ে ওঠার সম্বাবনা থাকে প্রবল। এছাড়াও এঁরা নেতা হিসাবে খুবই নাম করেন। জনপ্রিয়তার ক্ষেত্রে এঁদের তুলনা নেই। ফলে জনপ্রিয় নেতা হিসাবে এঁদের ব্যাপক প্রভাব প্রতিপত্তি রয়েছে।

সহজে পরিস্থিতি সামলে নেন কারা?
যাঁদের বুড়ো আঙুল লম্বাটে গড়নের হয়, তাঁদের মধ্যে দেখা যায় সহজেই কোনও পরিস্থিতিকে সামলে নেওয়ার গুণাগুণ রয়েছে। এঁদের জনপ্রিয়তা এতটাই থাকে যে এঁদের জীবনে কখনওই অর্থের অভাব হয় না। এমনকি এমন আঙুলের অধিকারীরা খুবই ধনী হয়ে থাকেন।

শক্ত বুড়ো আঙুল
অনেকেরই বুড়ো আঙুল খুবই শক্ত গোছের হয়। তাতে মাংসল অংশ অনেকটাই কম থাকে। এণ আঙুলের অধিকারীদের মনোভাব খুবই কঠোর হয়। এঁরা একটু রাগী গোছের হন। এর জন্য অনেক ক্ষেত্রেই বহু জনের বিরাগভাজন হন এঁরা। এরফলে বহু সময় কঠোর আঙুলের অধিকারীরা কঠোর মানের মানুষ হন বলে মমে করা হয়। মূলত মানুষের জীবনে তাঁর কেবলমাক্র আঙুলের গড়নই নয় তার সঙ্গে নখের গড়নও বেশ তারপর্যপূর্ণ। তবে কেবলমাত্র বুড়ো আঙুল দেখেই সহজে বলে দেওয়া যায় যে কার মধ্যে কতটা রাগ বা প্রেম রয়েছে।

কূটনীতিক হন কারা?
বলা হচ্ছে, যাঁদের আঙুল শক্ত গোছের এঁরা খুবই ভালো কূটনীতির হন। এঁদের সঙ্গে বহু মানুষের বিতর্ক-তর্ক হয়ে যায়। তার থেকে অনেক সময়ই মনোমালিন্য হয়। ফলে এই ঝগড়ার জেরে এঁরা নিজের কাজে ব্য়াঘাত ঘটিয়ে ফেলেন।

নরম আঙুল
যাঁদের হাতের আঙুল নরম তাঁরাজীবনে ভীষণভাবে ইতিবাচক হয়ে থাকেন। এঁদের মধ্যে মধ্যে টেনশন কম থাকে। জীবনবোধে ভরপুর থাকেন এঁরা। এঁদের মধ্যে সবসময়ই কিুছু শিখে নিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে।

সাফল্য পেয়ে যান সহজে কারা?
যাঁদের আঙুল নরম গড়নের হয়, তাঁরা সহজেই সাফল্য পেয়ে যান । এঁদের শেখার তাগিদ এতটাই থাকে যে এঁদের রুখতে কেউ পারে না। এঁদের মধ্যে একাগ্রতা চরমে থাকে। সব সময়ই এঁরা কিছু করার জন্য উদ্যমী হন। আর তা থেকেই কিছু করার উদ্যম এঁদের মধ্যে থেকে যায়। এঁদের মধ্যে ব্যবসায়িক সাফল্য আসে। যা কার্যত পরবর্তীকালে ঈর্ষনীয় হয়।

বিরল বুড়ো আঙুল
উঁচু বুড়ো আঙুল যাঁদের মধ্যে থাকে, যা পিছন থেকে মোড়া যায়, তেমন বুড়ো আঙুলের অধিকারীদের ভাগ্য অন্য রকমের হয়। এঁদের জীবনে ভরপুর সামঞ্জস্য থাকে। কোনদিক থেকে এগিয়ে গেলে সুবিধা পাওয়া যাবে , তা সহজেই চিনে নিতে পারেন এঁরা। ফলে সুযোগের সদ্ব্যাবহার করে এঁরা অনেকটাই এগিয়ে যেতে পারেন জীবনে। বহু মানুষের সঙ্গে এঁরা মিশতে পারেন বলে জাীবনে প্রবল সাফল্য পেয়ে যান এঁরা।

সোজা বুড়ো আঙুল
বহু মানুষ এমন রয়েছেন যাঁরা সোজা বুড়ো আঙুলের অধিকারী। এমন আঙুলের অধিকারী ব্যক্তিরা খুবই পরিশ্রমি হন। এঁরা নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হন। সৎ মনোভাব নিয়ে নিজের কাজ করে এঁরা । আর বুড়ো আঙুল যাঁদের সোজা তাঁদের সততার জন্য অনেকেই ভালোবাসেন। কোনও জিনিস এঁরা জীবনে পাবেন ঠিক করলে, তা সহজেই পেয়ে যান এঁরা। কারণ নেপথ্য়ে থাকে এঁদের পরিশ্রম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications