আগামী চার মাস দারুণ সময় নিয়ে আসছে এই রাশিদের জন্য, তিন গ্রহের বিশেষ কৃপা পাওয়া যাবে

জ্য়োতিষ শাস্ত্রে গ্রহের গোচরের খুবই মাহাত্ম্য রয়েছে। গ্রহের রাশি পরিবর্তন সব রাশিদের ওপর ভালো ও অশুভ প্রভাব নিয়ে আসে। আগামী মাসে অনেক গ্রহের গোচর হতে চলেছে। এই সময় মঙ্গল, বৃহস্পতি ও বুধ গ্রহের গোচর দেখা যাবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহকে নবগ্রহের সেনাপতি বলে মানা হয়। অন্যদিকে বুধ গ্রহকে বুদ্ধি, তর্ক, সংবাদ, গণিত, চতুরতা ও মিত্রের কারক হিসাবে ধরা হয়। অন্যদিকে বৈদিক জ্যোতিষে বৃহস্পতি গ্রহকে '‌গুরু'‌ বলা হয়ে থাকে। গুরু জ্ঞান, শিক্ষক, সন্তান, বড় ভাই, শিক্ষা, ধার্মিক কাজ, পবিত্র স্থান, ধন, দান, পুণ্য ও বৃদ্ধির কারক বলে বিবেচিত করা হয়।

ভালো সময় আসতে চলেছে এই রাশিদের

ভালো সময় আসতে চলেছে এই রাশিদের

জ্যোতিষ মতে, আগামী ৪ মাসের বেশিদিন কিছু রাশিদের ক্ষেত্রে সময় খুব ভালো হতে চলেছে। এদের ওপর বৃহস্পতি, মঙ্গল ও বুধের বিশেষ কৃপা থাকবে। বৃহস্পতি, মঙ্গল ও বুধ শুভ হলে ব্যক্তির ভাগ্য বদলে যায়। আসুন জেনে নিন যে আগামী ৪ মাস কোন রাশিদের জন্য শুভ হতে চলেছে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সময় এই রাশির জাতকদের সফলতা আসবে। আটকে থাকা কাজ আবার শুরু করতে পারেন। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন হবে। যাত্রা উপভোগ করবেন। ব্যবসায় ভালো লাভ হবে। আপনি যে কাজই হাতে নেবেন তাতে আপনি সফলতা পাবেন। প্রেমের সম্পর্ক মজুবত হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময় আর্থিক পক্ষ মজবুত হবে। সিংহ রাশির জাতকদের জন্য এই সময় বরদানের চেয়ে কম কিছু নয়। দাম্পত্য জীবন সুখের হবে। পদ-প্রতিষ্ঠায় বৃদ্ধির যোগ তৈরি হবে। নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। ব্যবসায়ীদের বিশেষ রূপে ভালো ফল লাভ হবে। এই সময় আপনার ভালো কাটবে।

তুলা রাশি

তুলা রাশি

এই সময় চাকরিতে সফলতা পাবেন। কর্মক্ষেত্র বদল হতে পারে। ব্যবসায় লাভ হবে। পারিবারিক বিবাদের অবসান হবে। কোনও ধার্মিক কর্মকাণ্ডে যোগ দেওয়ার সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। স্বামী-স্ত্রীর মধ্যে সদভাব বজায় থাকবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকরি ও ব্যবসার জন্য সময় শুভ থাকবে। দাম্পত্য জীবনে সুখের অনুভূতি মিলবে। চাকরিতে নতুন সুযোগ আসবে। আধ্যাত্মিক গতিবিধিতে অংশ নিন। বিদ্যার্থীদের প্রতিযোগিতার ক্ষেত্রে সফলতা পাওয়া যাবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার যোগ্যতা দেখে মুগ্ধ হবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+