এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব সুখী হন, শুক্রের কৃপা থেকে বঞ্চিত হন না তাঁরা
সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯ সংখ্যার উল্লেখ রয়েছে। এই সংখ্যাগুলি কোন না কোনও গ্রহের দ্বারা পরিচালিত হয়। সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে জানা যায় যে সেই ব্যক্তি কেমন হবে তিনি ধনী না গরিব হবে। তিনি পড়াশোনায় কেমন হবে।
কোন পেশায় গেলে তিনি অর্থ উপার্জন করতে পারবেন। আর্থিক দিকে তাঁদের আদৌও লাভ হবে কিনা। এই প্রতিবেদনে বলা হবে, যে সকল ব্যক্তি ৬ তারিখে জন্মগ্রহণ করেছেন, তাঁরা কেমন ধরনের মানুষ হবে। তাঁদের ওপর শুক্রের বিশেষ কৃপা লেগে থাকে।

- ধনী ব্যক্তি হন
৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কিন্তু খুব ধনী ব্যক্তি হন। এরা বিলাসবহুলভাবে জীবনযাত্রা করেন। এরা সকল কাজেই পারদর্শী হন। শুক্র গ্রহের বিশেষ আশীর্বাদ থাকে এদের ওপর। এদের আর্থিক দিকে কখনোই অসুবিধা হয় না।
- মিথ্যে কথা কাউকে বলেন না
এরা খুব নিজের শখ পূরণ করতে পছন্দ করেন। এরা কখনোই কিপটে হন না। এরা ব্যয়বহুল জিনিস ব্যবহার করতে খুব পছন্দ করেন। কেউ যদি অসুবিধায় পড়েন তাঁদের সাহায্য করার জন্য এগিয়ে যান এরা। তাদের পাশে দাঁড়ান এরা। কারোর সঙ্গে ভান করে কথা বলেন না এরা। এরা কাউকে মিথ্যে কথা বলেন না।
- মানসিক চাপ কম থাকে
৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বার্ধক্য অনেক দেরিতে আসে। এরা খুব শিল্পী মনের মানুষ হন। এরা খুব শৌখিন হন। বন্ধুদের সঙ্গে এরা খুব ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন। এরা খুব বেশি টেনশন করেন না। এদের মানসিক চাপও কিন্তু অনেকটাই কম থাকে।
- স্ত্রীকে খুব ভালোবাসেন এরা
৬ তারিখে জন্মগ্রহণকারী জাতকদের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হন কারণ এরা দেখতে খুবই সুন্দর হয়। সকলের সঙ্গে এরা ভালো বন্ধুত্ব বজায় রাখেন। এরা খুব ভালো কথা বলতে পারেন। সকল কাজে স্ত্রীকে সাহায্য করেন এবং এরা কখনোও অশান্তি করেন না। দাম্পত্য জীবনে এরা খুব সুখী হন।
- ভালো অর্থ উপার্জন করেন
৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মডেলিং, সংগীত, শিল্পকলা, ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত থাকেন। এরা খুব ভালো অর্থ উপার্জন করতে পারেন।, বিলাসবহুল জীবনযাত্রা করতে এরা কখনোই পিছপা হন না। তবে এরা প্রায় সময়েই ডায়াবেটিস, হার্টের সমস্যায় ভোগেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications