জেদি–বদমেজাজি, এই রাশির জাতকদের আর কি কি বিশেষত্ব রয়েছে জানুন

‌রাশি অনুযায়ী আমাদের প্রত্যেকের স্বভাব, আচরণ, কথা বলার ভঙ্গীমা, চিন্তা করার শক্তি আলাদা হয়ে থাকে। আর এটা রাশির বিশেষত্ত্বের কারণে আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। রাশিচক্রের প্রথম রাশি মেষ-এর সম্পর্কে আজকে কিছু বিশেষ কথা বলতে চলেছি। মেষ রাশিকে কালপুরুষের কুণ্ডলীতে প্রথম রাশি বলে মানা হয়। মেষ রাশির চিহ্ন ভেড়া। জ্যোতিষ শাস্ত্রে মেষ রাশিকে নিয়ে বিশেষ কিছু কথা বলা হয়েছে।

মেষ রাশির জাতকরা পরিশ্রমী হয়ে থাকেন

মেষ রাশির জাতকরা পরিশ্রমী হয়ে থাকেন

মেষ রাশির জাতকদের বিশেষত্ব হল তাঁরা খুব পরিশ্রমী হয়ে থাকেন। এই ধরনের মানুষ পরিশ্রম করতে কখনও পিছুপা হন না। এঁরা অলস প্রকৃতির নয়। এই জন্য মেষ রাশির জাতকরা উচ্চগুণসম্পন্ন সফলতা পেয়ে থাকে।

মেষ রাশির স্বামী মঙ্গল

মেষ রাশির স্বামী মঙ্গল

জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহকে সাহস ও শক্তির গুরু বলে মনে করা হয়। মেষ রাশিতে মঙ্গল যখন শুভ এবং শক্তিশালী হয় তখন এই রাশির জাতকরা খুব সাহসী হয়। এই লোকেরা তাদের দক্ষতার সাথে প্রতিটি কাজে সাফল্য পান।

জেদি হয়ে থাকেন মেষ রাশির জাতকরা

জেদি হয়ে থাকেন মেষ রাশির জাতকরা

মেষ রাশির জাতকরা স্বভাবে জেদি হয়ে থাকেন। এই রাশিদের ব্যাপারে বলা হয়ে থাকে যে এঁরা একবার যেটা মনে করে করবে তা সম্পূর্ণ করেই দম নেন। এঁরা সহজে পিছু হটেন না। একবার যখন পা আগে বাড়িয়ে দেন তখন সামনের দিকে এগোতে থাকেন।

মেষ রাশির মধ্যে থাকা খারাপ গুণ

মেষ রাশির মধ্যে থাকা খারাপ গুণ

মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু গুণ এবং কিছু ত্রুটিও দেখা যায়। মেষ রাশিদের রাগ নিয়ন্ত্রণ করতে শেখা উচিত। মঙ্গল গ্রহের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকারা দ্রুত রেগে যায়, যার কারণে তাদের ক্ষতিও সহ্য করতে হয়। মেষ রাশির মানুষের কথাবার্তাও কম মিষ্টি হয়। তাই তাদের কথাবার্তায় মাধুর্য আনার চেষ্টা করা উচিত।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+