নতুন বছর এই রাশির জাতকদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই থাকুন সাবধান
নতুন বছর এই রাশির জাতকদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে
২০২১ সাল শেষ। গত বছরের কিছু ভালো–খারাপ স্মৃতি নিয়ে ২০২২ সালে আমরা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি এবং নতুন বছর তার ঝুলিতে প্রচুর ভালো–মন্দ ঘটনা নিয়ে চলে এসেছে। যদিও সেই সব ঘটনাগুলি সময়মতো সামনে আসবে। তবে প্রত্যেক ব্যক্তির রাশি অনুযায়ী এটা বলা সম্ভব যে এই বছর তাঁদের জন্য কেমন হবে। কারণ ২০২২ সাল সব রাশির জন্য সমান যাবে না। ২০২২ সালের রাশিচক্র অনুযায়ী এই বছর কিছু রাশির জীবনে সমস্যা ঘনীভূত হতে চলেছে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য ২০২২ সালে জীবনে অনেক উত্থান-পতন আসবে। এই বছরের প্রথম তিনমাস স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা দেখা দিতে পারে। সালের বাকি মাসগুলিতেও স্বাস্থ্য নিয়ে সাবধান হয়ে থাকতে হবে।এ বছর কেরিয়ার নিয়েও সমমস্যা দেখা দেবে তাই একটু-ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

মিথুন রাশি
মিথুন রাশির এই বছর কেরিয়ারে প্রথমে লোকসান এবং পরে লাভ হবে। অর্থ হানির যোগ তৈরি হতে চলেছে। বছরের প্রথম তিনমাসে অর্থ নিয়ে একটু সাবধান হতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও আপনাকে সমস্যায় ফেলতে পারে। এছাড়া পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে টালমাটাল তৈরি হলেও তা পরে মিটে যাবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য ২০২২ সাল চ্যালেঞ্জিং হতে পারে। এপ্রিলে শনির রাশি গোচর জীবনে বড় পরিবর্তন আনবে। আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়তে পারে। ভালো সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। এই বছর কর্কট রাশির স্বাস্থ্য নিয়েও ভোগান্তি আছে। তই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য স্বাস্থ্যের দিক থেকে ২০২২ সাল ভালো যাবে না। তাই এ ব্যাপারে অবহেলা করবেন না। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছোট-বড় সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তবে সেই সমস্যা থেকে শীঘ্রই মুক্তি পাবেন। অযথা কারোর সঙ্গে তর্কে জড়াবেন না।

ধনু রাশি
এই বছর ধনু রাশির জাতকদের মানসিক চাপের শিকার করে তুলবে। এ বিষয়ে কথা বলার ক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন না করা হয়, তাহলে জীবনে অনেক অসুবিধা দেখা দিতে পারে। পরিবারের কারো সঙ্গে কটু কথা না বলাই ভালো। বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে এ ব্যাপারে আরও সতর্ক হন। তবে এ বছর একেবারে যে খারাপ যাবে তাও নয়।












Click it and Unblock the Notifications