৩১ ডিসেম্বর পর্যন্ত সাবধান থাকতে হবে এই রাশির জাতকদের, হতে পারে নানা সমস্যা
৩১ ডিসেম্বর পর্যন্ত সাবধান থাকতে হবে এই রাশির জাতকদের
ডিসেম্বরে এখনও পর্যন্ত তিনটে গ্রহের রাশি পরিবর্তন হয়ে গিয়েছে। শুক্রবার বুধ গ্রহের রাশি পরিবর্তন হয়েছে। এরপর সূর্যের রাশি পরিবর্তন হবে। জ্যোতিষ মতে, গ্রহেরা যখন রাশি পরিবর্তন করে তখন এর প্রভাব সব রাশির ওপর পড়ে। কিছু রাশির ওপর শুভ আবার কিছু রাশির ওপর অশুভ প্রভাব পড়তে দেখা দেয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়টিকে কিছু রাশির জন্য শুভ বলা যায় না। জেনে নিন সেই রাশিগুলি সম্পর্কে, যেগুলির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাবধানে থাকতে হবে।

বৃষ রাশি
চাকরিতে কাজের চাপ বাড়তে পারে। লেখাপড়া সংক্রান্ত কাজে সতর্ক থাকতে হবে। আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন। পরিবারের সন্তানদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বন্ধুদের সঙ্গে সময় নষ্ট হবে। দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে।

মিথুন রাশি
মানসিক অস্থিরতায় অস্থির হতে পারেন। পারিবারিক কাজে বাধা আসতে পারে। শিশুর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। কর্মজীবনে বাধা আসবে। আর্থিক ক্ষতি হতে পারে। বাহন সুখের অভাব হবে। জীবনসঙ্গীকে সময় না দেওয়ায় আপনি সমস্যায় পরতে পারেন।

কন্যা রাশি
কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে সংযম রাখতে হবে। আপনি কঠোর পরিশ্রম করলেও অনুকূল সুবিধা পাবেন না। ঝগড়া-লড়াই থেকে দূরে থাকতে হবে এই সময়। অর্থ ব্যয় করতে হবে বুদ্ধিমানের সঙ্গে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পারিবারিক কলহ এড়িয়ে চলুন এই সময়। আগামী ১০ ডিসেম্বর থেকে শিল্প বা সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে

তুলা রাশি
এই সময় তুলা রাশির জাতকদের মন অস্থির থাকবে, যার কারণে কাজে প্রভাব পড়বে। যে কোনও ভালো কাজের সূচনা ভেবেচিন্তে করুন নয়তো লোকসান হতে পারে। কথাবার্তার মধ্যে সামঞ্জস্য রেখে চলুন। উগ্র কথাবার্তা থেকে দূরে থাকুন। কোনও বন্ধুর মাধ্যমে লোকসানের সম্মুখীন হতে পারেন।

বৃশ্চিক রাশি
মাসের শুরুর দিকে মানসিক শান্তি থাকবে। প্রাথমিকভাবে আত্মবিশ্বাস কম ছিল। তবে এই সময়ের পর থেকে আত্মবিশ্বাস বাড়বে। তবে ধৈর্য কম থাকতে পারে এই সময়। পরিবারে ঝগড়া এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যবসায় স্থায়িত্ব থাকবে। তার ফলে ব্যবসার অবস্থা ভালো হবে।












Click it and Unblock the Notifications