এই রাশির জাতকরা সবসময় অভিযোগ করেন, আপনি সেই তালিকায় আছেন কিনা দেখে নিন
এই রাশির জাতকরা সবসময় অভিযোগ করেন
কোনও মানুষই পারফেক্ট হয় না। দোষ–গুণ মিলিয়েই একজন মানুষ তৈরি হয়। তবে এটা মানুষের স্বভাব যাঁরা অন্যের মধ্যে দোষ–গুণ খুঁজে বেড়ায়। এরমধ্যে আবার অনেকে এমনও রয়েছেন যাঁরা এই দোষ–গুণ খুঁজতে ও তার অভিযোগ করতে একটুও সময় নেন না। এমনকী তাঁরা প্রত্যেক জিনিসে, পরিস্থিতিতে ত্রুটি খুঁজে পান। জ্যোতিষ শাস্ত্রে কিছু এমন রাশির কথা বলা হয়েছে যার জাতকরা সর্বদাই অভিযোগ করছেন এবং সব জিনিসে ত্রুটি বের করছেন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকেরা নিজেদের রাগ ও ভাবনাকে বাইরে প্রকাশ করা থেকে বিরত থাকতে পারেন না। একইভাবে, জিনিস, পরিস্থিতি, মানুষের ত্রুটিগুলিও অবিলম্বে তাঁরা বলে দেন। তাঁরা যা পছন্দ করে না, তাঁরা সঙ্গে সঙ্গে সেটি সম্পর্কে অভিযোগ করেন।

কন্যা রাশি
এই রাশির জাতকেরা সব কাজ ত্রুটিমুক্তভাবে করতে পছন্দ করেন। তাই যখনই কোনও ত্রুটি বা ভুল দেখেন, সঙ্গে সঙ্গে তার অভিযোগ করে বসেন। এঁদের ওপর কোন কাজের দায়িত্ব এলে এঁরা সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে করতে পারেন। নিজেদের কাজের মধ্যে ডিস্টার্ব করা এঁরা একদম পছন্দ করেন না। নিজেদের মত করে কাজ করতে দিলে তাঁরা খুব ভাল করতে পারেন।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির লোকেদের অব্যবস্থা, এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস একেবারে অপছন্দ। যদি কোনও কিছু তাঁদের মনের মতো না হয় বা সঠিকভাবে না হয়, তবে তার অভিযোগ করতে এক মিনিটও সময় নেন না।

ধনু
এই রাশির জাতকরা খুবই বিশ্বস্ত ও নিজের কথা অকপটে বলে দেয়। তাই কোনও অন্যায় কিছু দেখলে তাঁরা চুপ করে থাকেন না ও নিজেদের সুর চড়ান।

কুম্ভ
এই রাশির লোকেরা বুদ্ধিমান এবং সবকিছুর উপর তাঁদের চোখ থাকে। এমনকি একটি ছোট ভুলও তাঁদের দৃষ্টি এড়ায় না এবং ভুলটি ধরার সঙ্গে সঙ্গে তাঁরা সকলের দৃষ্টি আকর্ষণ করে।

বৃষরাশি
ধৈর্য, সংযম বৃষ রাশির জাতক জাতিকাদের সবথেকে বড় গুণ। নিজের পছন্দের কাজ করায় এঁনারা পারদর্শী। কোন কাজ এঁরা খারাপ হতে দেন না। বরং বিগড়ে যাওয়া পরিস্থিতি এনারা সহজেই ঠিক করে দেন এবং সবার প্রিয়পাত্র হয়ে ওঠেন।

সিংহ রাশি
এই রাশির জাতকদের কোন ব্যাপার খারাপ লাগলে স্পষ্ট ভাষায় বিরোধিতা করতে ছাড়েন না। এঁদের রাশভারী ব্যক্তিত্বের কারণে লোকজন এঁদের ভুল উপেক্ষা করে চলে। কিছু কিছু লোকের মধ্যে গর্ব ও অহংকার দেখা যায়।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications