কোন রাশির এই সপ্তাহে কেমন কাটবে, জেনে নিন সাপ্তাহিক রাশিফল
কোন রাশির এই সপ্তাহে কেমন কাটবে, জেনে নিন সাপ্তাহিক রাশিফল
জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২ রাশির উল্লেখ। এই রাশির কখনও উত্থান হয়, আবার কখনও পতন হয়। কোন রাশির কখনও শুভ সময় যায়, কখনও অশুভ হয়। যা কিন্তু জীবনের উপর একটি বিরাট প্রভাব পড়ে। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। যা তাদের ভবিষ্যৎকে অনেক সুন্দর করে তুলবে। আবার জ্যোতিষশাস্ত্রে বলছে, কুম্ভ রাশির ব্যক্তিদের তার শত্রু পক্ষ থেকে দূরে থাকতে। ১৪ ই মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত সমস্ত রাশির কেমন যাবে জেনে নিন।

মেষ রাশি
এই রাশির এই সপ্তাহে বিশেষ শুভ যাবে না, আবার খুব যে খারাপ যাবে তাও বলা চলে না। তবে কর্মক্ষেত্রে আপনারা বিতর্ক এড়িয়ে চলবেন। বিরোধী মানসিক মানুষদের সাথে কথাবার্তা কম বলবেন না। জীবনে সমস্যা হতে দেবেন না। তবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। এই সময়ে কোন বিশেষ মানুষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। আপনারা দূরে কোথাও ভ্রমন করতে পারেন।

বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের বিশেষ শুভ সপ্তাহ। সপ্তাহের শেষের দিকে আপনি ভালো খবর পাবেন। যা আপনার মনের কষ্ট, সারা সপ্তাহের কষ্ট ভুলিয়ে দেবে।

মিথুন রাশি
এই রাশির ব্যক্তিদের খুব গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। অনেক কাজের ক্ষেত্রে প্রশংসা পাবেন। কিছু খবরে আপনি উদ্বেগ প্রকাশ করবেন, আপনার সন্তানের জন্য খুবই ভালো সময়। হঠাৎ করে কোনও টাকা আপনার কাছে চলে আসতে পারে।

কর্কট রাশি
এই রাশির জন্য এই সময়টা চিন্তাধারার সময়। প্রায় সময়ই এই ব্যক্তিদের চিন্তা কারণে মাথার ওপর একটু চাপ বাড়বে। দাম্পত্য জীবনে একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। অশান্তি বাড়তে পারে, পরিবারের সঙ্গে ঝামেলা হতে পারে। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে সময় এড়িয়ে চলুন।

সিংহ রাশি
এই সপ্তাহে এই রাশির ব্যক্তিদের ভাগ্যের চাকা ঘুরবে। আপনার জীবনে হঠাৎ করে আর্থিক পরিবর্তন দেখা দিতে পারে। এই সময় আপনি চিন্তা করবেন না। বাবা মায়ের যত্ন নিন। রবিবার, সোমবার ও বৃহস্পতিবার বাবা-মাকে কোন উপহার দিন তাতে আপনার উপকার হবে। স্বামীর পরামর্শ মেনে চলুন। জীবনে উন্নতি করতে পারবেন।

কন্যা রাশি
এই সময় আপনার রাশিতে চন্দের ইঙ্গিত পড়ছে। তাতে আপনার মানসিক অস্থিরতা থাকবে। সব ঠিকঠাক থাকলে আপনার মন কখনও স্থির থাকবে না। শুক্রবার কোন মহিলাকে ধর্মীয়গ্রন্থ দিন, তাহলে উপকার পেতে পারেন। আপনার সন্তানের জন্য শুভ সময়।

তুলা রাশি
এই সময় আপনাদের বেশ ভালো কাটবে। আপনার সঙ্গী আপনাকে বেশ সাহায্যও করবে। নতুন কোনও উপহারে আপনি খুব খুশি হবেন। মানসিক কষ্ট দূর হবে।

বৃশ্চিক রাশি
এই সময় আপনি কোন অনুষ্ঠানে যেতে পারেন। পরিবারের সমস্ত অনুষ্ঠানে আপনি যুক্ত হতে পারেন। তাতে আপনাকে অনেক সম্মান বৃদ্ধি করবে। মায়ের কাছ থেকে বিশেষ ভালোবাসা পাবেন। বিশেষ কোনো উপকার পাবেন। এই সময় আপনি শরীরের যত্ন নিন। পুরনো কষ্টকে ভুলে যান। হাতের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তারা এবার সুস্থ হয়ে উঠবেন।

ধনু রাশি
এই সময় আপনার মন আনন্দে ভরে উঠবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান উৎসাহ বৃদ্ধি হবে। পরিবার আপনার সঙ্গে সহায় থাকবে। আপনার পেটের সমস্যা হতে পারে, তাই তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। জীবনে আসবে সুখ শান্তিও।

মকর রাশি
এই সময় আপনার বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে। কর্মক্ষেত্রে যা ঘটবে তা আগে থেকে কখনও ভাবেননি। যারা শিক্ষকতা , চাকুরী ক্ষেত্রে যুক্ত তাদের জন্য বিশেষ পরিবর্তন আসতে চলেছে। তাদের কর্মের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
এই রাশি আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। বিরোধীরা কর্মে উঠতে পারবে না। মানসিকভাবে দুর্বল বোধ করলেও আপনি কিন্তু দুর্বল নন। নিয়মিত হনুমান চালিশা পাঠ করুন। উপকার পাবেন, দাম্পত্য জীবনে যদি কোন অসুবিধা থাকে তার সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। পরিবার আপনার সহায় থাকবে। আপনার মন খুশি থাকবে।

মীন রাশি
এই রাশির এই সপ্তাহে আপনার চেহারার ওপর প্রভাব পড়বে। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। এই সময় আপনারা মহিলাদের সাহায্য পাবেন। বেগুনি, গোলাপি, লাল রঙের জামা কাপড় পড়েন তাহলে আপনার সমস্ত শুভ কাজ সম্পন্ন হবে। রক্তচাপের সমস্যার জন্য আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। তবে শরীরের বিশেষ যত্ন নেওয়া আপনার দরকার।












Click it and Unblock the Notifications