হাতে এই ধরনের ভাগ্যরেখা থাকলে সেই ব্যক্তির জীবনে অর্থের অভাব হয় না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, প্রত্যেকটি লোকই তার ভাগ্য নিয়ে জন্মায়। কারোর ভাগ্যে খুব কষ্ট লেখা থাকে, কারোর বা খুব সুখ আসে। কেউবা সুখে দিন কাটায় কারোর বা জীবনে অনেক পরিশ্রম করেও সুখ আসে না। জানেন কেমন এবং কোন ধরনের ভাগ্যরেখা জীবনে সুখ বয়ে আনে, কোনটি বা খারাপ। তা জেনে নিন।

কাঁদের ভাগ্য খুব ভালো হয়

কাঁদের ভাগ্য খুব ভালো হয়

যাদের ভাগ্য রেখা, হাতের ওপর থেকে শুরু হয় অর্থাৎ জীবনরেখার পাশ থেকে যাদের ভাগ্যরেখা শুরু হয় বা হাতের মাঝখান থেকেও যাদের ভাগ্য রেখা শুরু হয় তাদের ভাগ্য খুব ভালো হয়। সেই হাতের রেখা যদি মাছের চিহ্ন বা শঙ্খের আকারের মতন হয় তাহলে সে ব্যক্তি খুব ধনী প্রকৃতির হয়। এরা জীবনে রাজার মতন থাকেন। কোনও অসুবিধা এদের গ্রাস করতে পারেনা। জীবনে এরা সকল কাজে সাফল্য পান।

কারা ব্যবসায় সাফল্য পান

কারা ব্যবসায় সাফল্য পান

যে সকল ব্যক্তির ভাগ্যরেখা অনামিকা পর্যন্ত থাকে তারা সফল ভাগ্যবান ব্যক্তি হন। তারা শিল্প ও ব্যবসায় খুব নাম করতে পারেন। যে কাজে তারা হাত দেন সেই কাজেই সফলতা পান। আর্থিক দিকে এদের অবনতি হয় না। তাছাড়া যাদের ভাগ্যরেখা বুধের ঘর থেকে শুরু হয় কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত থাকে। সেই সকল ব্যক্তি বুদ্ধিমত্তার জোরে ব্যবসায় সাফল্য করতে পারেন। এরা বুদ্ধির জোরে ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন। কর্মক্ষেত্রেরা খুব লাভবান হন। জীবনে এগিয়ে যেতে পারেন। তাছাড়া এরা খুব বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। বুদ্ধির জোরে জীবনে সাফল্য আসে এদের।

এদের টাকার অভাব হয় না

এদের টাকার অভাব হয় না

যাদের ভাগ্য রেখা, শনির ঘর থেকে শুরু হয় মধ্যমা পর্যন্ত তারা জীবনে প্রথম দিকে খুব সুখে থাকেন, তবে বৃদ্ধ বয়সে এদের জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হয়। তাছাড়া মানসিক দিকেও এরা খুব ভেঙ্গে পড়েন। যদি কোন ব্যক্তির ভাগ্যরেখা, শনির ঘর থেকে শুরু হয়ে মধ্যমা আঙ্গলের মধ্য দিয়ে গিয়ে তর্জনীতে ঠেকে তাহলে সেই ব্যক্তি তরুণ বয়সে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেন। এই সময়ে তারা কঠোর পরিশ্রম করেন। যা তার বৃদ্ধ বয়সে গিয়েও শেষ হয় না, সারা জীবন তারা আর্থিক দিকে খুব সুখে থাকতে পারেন। টাকার অভাব হয় না এই ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+