রাহু ও শুক্রের মিলন জীবনে কেমন প্রভাব ফেলবে? জেনে নিন রাশিফল

রাহু ও শুক্রের মিলন জীবনে কেমন প্রভাব ফেলবে? জেনে নিন রাশিফল

মহাবিশ্বে সমস্ত গ্রহ তাদের নিজস্ব অবস্থানে থাকে। তাদের গতিবিধি প্রতিটি রাশির জাতক জাতিকার উপর গভীর প্রভাব ফেলে। এই মুহূর্তে রাহু শুক্রের নিজস্ব ঘরে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে। এবং আগামী জুন থেকে রাহু কৃত্তিকা থেকে ভরণী নক্ষত্রে অবস্থান করবে এবং আগামী ২১ ফেব্রুয়ারি,২০২৩ তারিখ পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। ভরণী নক্ষত্রের অধিপতি হলেন শুক্র। আর জার ফলে রাহু ও শুক্রের মিলন চলছে। এই অবস্থান প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই কম বেশি প্রভাব ফেলতে চলেছে।

রাহু ও শুক্রের মিলন

রাহু ও শুক্রের মিলন

মেষ রাশিতে রাহু ও শুক্র মিলিত হচ্ছে। আর এই মিলন ঘটিত হতে চলেছে ভরণী নক্ষত্রে। এইদিকে মেষ রাশির অধিপতি হলেন গ্রহ সেনাপতি মঙ্গল। তাই মঙ্গলের ঘরে এখন যে তিনটি নক্ষত্র রয়েছে তাদেরও সন্ধি হতে চলেছে ভরণী নক্ষত্রে। আর এই ক্ষেত্রে রাহুর অবস্থান বিশেষ ভাবে প্রভাবিত করতে চলেছে এই তিন নক্ষত্র এবং শুক্র ও মঙ্গলের বৈশিষ্টকে। আর যার ফলে মঙ্গল মেষ রাশির অধিপতি হলেও এটি গ্রহ সম্পূর্ণ প্রভাবিত হবে রাহুর দ্বারা। আর যার ফলে এর শুভ বা অশুভ ফল পড়তে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের উপরেই। তবে বিশেষত আগামী ২২শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত চলচ্চিত্র বা টিভি শিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা খুব ভালো ফল লাভ করবেন।

মেষ রাশি

মেষ রাশি

এমনিতে শুক্র মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নেতিবাচক ভূমিকা পালন করে। এটি স্বাস্থ্যের ব্যাঘাত ঘটায় এবং মারাকেশ যোগ তৈরি করে। কিন্তু শুক্র এখানে ভালো ভাবে সক্রিয় হয়ে উঠবে। কাজের ক্ষেত্রে এই সময় প্রচুর টাকা আসবে। রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা সাফল্য পাবেন। তবে এই সময় পেটব্যথা, গ্যাস, ইত্যাদি সমস্যা হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বিদেশ ভ্রমণের পূর্ণ সুযোগ পাবেন। যারা আমদানি রপ্তানি ব্যবসা করছেন তাঁদের জন্য ভালো হবে। এই সময় পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার অবকাশ পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে এই সময় অনেক লাভ হবে। তবে সুগারের রোগীরা এই সময় সাবধানে চলুন, নাহলে বিপদ হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকাদের এই সময় খরচ বাড়বে। তবে শেয়ার বাজারে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হবেন। অর্থ, সম্পত্তি, বীমা ইত্যাদির দালালির কাজ যারা করেন তাঁরা উপকৃত হবেন। তবে রাহু অত্যধিক আত্মবিশ্বাস বাড়ায়, তাই অন্ধভাবে বিনিয়োগ করলে ক্ষতি হতে পারে

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক জাতিকাদের এই সময় জীবনে অনেক সুযোগ সুবিধা বাড়বে। আয়ও ভাল হবে, যদি কেউ বাড়ি বা যানবাহন ইত্যাদি কিনতে চান তবে এই সময়টা তাঁদের জন্য খুবই উপযোগী হতে চলেছে। কোনও মহিলা সহকর্মী, বস বা বিভাগীয় প্রধানের কাছ থেকে আর্থিক লাভ হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা এরই মধ্যে ভালো কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সাংবাদিকতা, লেখালেখির কাজ যারা করেন তাঁদের জন্য বেশ ভালো হবে এই সময়। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন, কারণ এই সময়ে চিকিৎসার জন্যও অর্থ ব্যয় হতে পারে।

 কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক জাতিকাদের ভরণী নক্ষত্রে রাহু আসার কারণে হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে। অযথা অর্থের অপচয় হবে, স্বাস্থ্য খারাপ হলে ডাক্তারের কাছে টাকা খরচ হতে পারে। ট্রিপ, ট্যাক্স কনসালট্যান্ট, সিএ, ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার বা জ্যোতিষী ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভের সম্ভাবনা রয়েছে।

 তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় চাকরি ও ব্যবসার জন্য ভালো হতে চলেছে। মিডিয়া পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের এই সময় লাভ হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং তাঁদের স্বাস্থ্য আরও ভালো করার পরামর্শ দিন। প্রেমের সম্পর্কের সময়টি ভালো হতে চলেছে। সেই সঙ্গে যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ে হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময় এই রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বাড়বে। এই সময় প্রচুর অর্থ পাবেন এবং কাজের ক্ষেত্রেও ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কিন্তু খরচ বৃদ্ধি পাবে। জীবন সঙ্গী হোক বা ব্যবসায়িক অংশীদার একসঙ্গে মানিয়ে গুছিয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় শরীর সুস্থ রাখতে মর্নিং ওয়াক, যোগব্যায়াম ইত্যাদি চালিয়ে যেতে হবে।

ধনু রাশি

ধনু রাশি

ছাত্র হোক বা চাকরিপ্রার্থী, প্রত্যেককেই তাদের কাজের দিকে মনোযোগ দিতে হবে। ব্যবসায়ীরা ভাল আয় করবেন, চাকরিতে স্থান পরিবর্তনের পরিস্থিতি রয়েছে, পদোন্নতির পাশাপাশি বদলি হবে। মামলা-মোকদ্দমা বা প্রতিযোগিতায় জয়লাভ হবে। পেট সংক্রান্ত সমস্যা যেমন আলসার, জিহ্বায় সমস্যা ইত্যাদি হতে পারে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির ব্যক্তিদের অর্থ উপার্জন করবে, তবে অভাবী দরিদ্রদের সাহায্য করতে ভুলবেন না। ব্যবসার ক্ষেত্রে বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। রাহু মাঝে মাঝে আতঙ্ক তৈরি করবে। তবে ভয় কাটিয়ে এগিয়ে গেলে উন্নতি হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের পরিবর্তন হবে। নিজের বাড়ি থাকার পরও যদি স্থানান্তরের কথা ভাবছেন, তাহলে পরিবর্তনের সঙ্গে উন্নতি আসবেই। তবে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন। কাজের ক্ষেত্রে এই সময়টা বেশ ভালোই কাটতে চলেছে। চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 মীন রাশি

মীন রাশি

রাহুর আগমনের কারণে কর সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, নোটিশ আসতে পারে। ছোট ভাই বা বোনের প্রেমের বিয়ের প্রস্তাব আসতে পারে। কথাবার্তায় সংযম করুন এবং মহিলাদের এমনকি স্ত্রীকে গালি দেবেন না, অন্যথায় এই গ্রহ মিলন এই রাশির জীবনের পক্ষে ভাল হবে না। দাঁতের সমস্যা দেখা দিতে পারে, তাই ডাক্তার দেখান।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+