আপনিও কি দেবতাকে এই ফুল নিবেদন করেন, অজান্তেই করছেন না তো সংসারের ক্ষতি?
হিন্দুধর্মে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু ঈশ্বরের পুজো করা, ফুল দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি কি জানেন, সব দেবতাকে কিন্তু একই ফুল দেওয়া যায় না।
ভক্তি ভরে দেবতাকে পুজো দিলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। সেই সঙ্গে আর্থিক দিকেও খুব লাভ হয়। কোন দেবতাকে কোন ফুল দেওয়া দরকার, জানুন।

- গণেশ কোন ফুলে তুষ্ট
আপনি কি জানেন গণেশকে অর্থাৎ গনেশজিকে তুলসি ছাড়া পুজো দেওয়া যায় না। দূর্বা ও শমী পাতা ছাড়া গণেশের পূজা হয় না। তবে পাঁচটা বা তিনটি দূর্বা দেওয়া খুব শুভ বলে মনে করা হয়।
- মহাদেবকে কোন ফুলে পুজো দেবেন
আবার মহাদেবের পুজো বেল পাতা, ধুতরা ফুল ছাড়া হয় না। এটি কিন্তু দেবতাদের খুব পছন্দের ফুল। শিবের খুব পছন্দের ফুল হল নীল, ধুতুরা ফুল। এগুলি মহাদেবের খুব প্রিয় ফুল। তাই এগুলি দিলে তিনি কিন্তু খুব খুশি হন। যদি আপনি দেবতাকে পুজো করার সময় ধুতুরা ফুল ও বেলপাতা একসঙ্গে দেন তাহলে একটি পুত্র সন্তান পাবেন। কেতকী ফুল দেবতাকে দেওয়া উচিত নয়।
- কোন ফুল ভগবানকে নিবেদন করবেন না
অনেকের অভ্যাস হয়েছে, পুজো করার সময় একটি পাত্রে সব ফুল নিয়ে তাতে কিছুটা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সেই ফুল ছিঁড়ে ছিঁড়ে দেবতাকে নিবেদন করেন। তা কিন্তু একদমই দেবেন না। কারণ ভগবান বিষ্ণু জলে বাস করে। তাই ফুল কিন্তু জল দিয়ে ফুল ধোবেন না এবং গোটা ফুল দেবতাকে দেওয়ার চেষ্টা করেন। ছিঁড়ে ছিঁড়ে ফুল দেবেন না।
- কেন ফুলে জল দেবেন না
শিবপুরাণ অনুযায়ী, অনেক ভক্ত যখন শিবলিঙ্গে জল নিবেদন করেন তখন সেই পাত্রে ফুলও রাখেন। তবে তা কিন্তু করবেন না। সেই সঙ্গে ভগবান বিষ্ণুকে দেওয়া ভগবান শিব বা অন্য কোনও দেবতাকে নিবেদন করবেন না। এতে কিন্তু আপনার পুজো সম্পূর্ণ হবে না।
অনেক ভক্তরা রয়েছেন যারা ফুল ছাড়া তারা বেল পাতা, আকন্দ ফুল, অন্যান্য ফুল ধুয়ে ফেলেন। তবে এই ফুল কিন্তু ধুয়ে কখনোই পুজোর জায়গায় রাখবেন না। এটি খুব খারাপ।
- বাসি ফুল দেবতাকে দেবেন না
বাসি ফুল বা আগের দিন কিনে আনা ফুল একদমই ভগবানকে পুজো দেবেন না। এতে কিন্তু দেবতারা রেগে যায় এবং তাতে কিন্তু আপনারই পরিবারের ক্ষতি হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications