অক্ষয় তৃতীয়ায় বদলে যাবে ভাগ্য, এইসব রাশির জাতকদের উপর থাকবে মা লক্ষ্মীর কৃপা

অক্ষয় তৃতীয়ায় বদলে যাবে ভাগ্য, এইসব রাশির জাতকদের উপর থাকবে মা লক্ষ্মীর কৃপা

৩রা মে ২০২২ তারিখে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। আর সেই উপলক্ষে নানা রকম পুজোপাঠের মধ্যে দিয়ে চলছে এই বিশেষ দিন পালন। এই শুভদিন অত্যন্ত পবিত্র দিন হিসেবে মনে করা হয়। জ্যোতিষ ও পুরাণ অনুসারে এই দিনের মহত্ব অপরিসীম। কারণ মনে করা হয় যে এই দিনের পবিত্রতা এতই বেশি যে অক্ষয় তৃতীয়ার দিন আলাদা করে কোনও শুভ বা অশুভ মুহূর্ত হয় না। অক্ষয় তৃতীয়ার গোটা দিনটিই অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিন থেকে চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। মা লক্ষ্মীর কৃপায় লাভ হবে বিপুল অর্থ।

বৃষ রাশি

বৃষ রাশি

অক্ষয় তৃতীয়া উপলক্ষে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সৌভাগ্য। মা লক্ষ্মীর কৃপাতে বিপুল পরিমাণ আর্থিক লাভ হবে এই রাশির জাতক জাতিকাদের। কাজের ক্ষেত্রে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিপুল লাভের মুখ দেখবেন। আটকে থাকা কিছু কাজ শেষ হতে পারে। এইদিন নতুন কাজ শুরু করলে তা খুবই ফলদায়ক হবে। বহুদিন ধরে আটকে থাকা টাকা এইদিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের আর্থিক পক্ষ মজবুত হবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে, ফলে টাকা পয়সা আয় হবে বেশি। এই সময়ে যে কোনও আর্থিক বিনিয়োগ করলে তা ভালো ফল দেবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

অক্ষয় তৃতীয়া কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্য দিতে চলেছে। এই সময় কর্কট রাশির জাতকদের ভাগ্য তাদের পূর্ণ সমর্থন করবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে কাজের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে। এই রাশির মানুষদের এই সময় সমস্ত আর্থিক সমস্যার অবসান ঘটাবে।

 ধনু রাশি

ধনু রাশি

এই বছর অর্থাৎ ২০২২ সালের অক্ষয় তৃতীয়া ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে। এতদিন যেসব কাজ এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আটকে ছিল সেগুলো এখন দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জীবনে অনেক সুযোগ সুবিধা বাড়বে। কাজের ক্ষেত্রে বেশি পরিমানে অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে নতুন ভালো কাজের অফার আসবে এই সময়। যাঁরা বেকার তাঁদের ক্ষেত্রে ভালো চাকরির অফার আসতে চলেছে এই সময়।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই বছর অক্ষয় তৃতীয়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ ফল দান করতে চলেছে। নতুন এমন কোনও কাজের অফার আসতে পারে যেখানে বেতন বেশি পাওয়া যাবে। এছাড়াও ভালো কোনও কাজ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময় মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক আর্থিক লাভ হবে জীবনে। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য সম্পুরম জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+