ধনতেরসে ভুলেও এই জিনিসগুলি কিনবেন না! জানেন
এমন কিছু জিনিস রয়েছে যা অন্তত ধনতেরসের দিন কেনা একেবারেই অনুচিত। সেই তালিকায় কী কী রয়েছে তা জেনে নিন।
ধনতেরস একটি শুভ দিন। এই দিনে আপনার কাজ যেমন সমৃদ্ধি বয়ে আনবে তেমনই না জেনে কিছু কাজ করলে তাতে ক্ষতিও হতে পারে। ধনতেরসের দিন কিছু কেনাকাটা করতে হবে সেটা সবাই জানেন। মূলত, সোনা, রুপো, বাসন এসবই কেনার চল রয়েছে। তবে এমন কিছু জিনিস রয়েছে যা অন্তত ধনতেরসের দিন কেনা একেবারেই অনুচিত। সেই তালিকায় কী কী রয়েছে তা জেনে নিয়ে সতর্ক হোন এখুনি। [আরও পড়ুন : আপনার রাশি অনুযায়ী ধনতেরসে কী কিনলে আসবে সমৃদ্ধি]

ধারাল সামগ্রী
ধনতেরসে রান্নাঘরের জন্য কিছু কিনতে হবে ভেবে ছুরি, চাকু কিছু কিনে বসবেন না। অন্যদিনে কিনুন। তবে ধনতেরসের দিন এগুলি কেনা অশুভ বলে গণ্য করা হয়।

কাঁচের সামগ্রী
শাস্ত্র মতে কাঁচের সঙ্গে রাহুল যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়। ফলে অন্তত ধনতেরসের দিন ভুলেও কাঁচের জিনিস কিনবেন না।

লোহার জিনিস
ধনতেরসে সকলেই স্টিলের বা তামার জিনিস কেনেন। সামর্থ থাকলে সোনা, রুপোও কিনতে পারেন। তবে লোহার জিনিস কিনবেন না।

খালি পাত্র
দোকান থেকে কেনার সময় পাত্র খালি থাকবে নিঃসন্দেহে। তবে বাড়িতে ঢোকার আগে সেই পাত্রে যা হোক কিছু ভরে বাড়িতে প্রবেশ করবেন।

কালো রঙের জিনিস
কালো অনেকেরই পছন্দের রং। তবে ধনতেরসের দিন কালো রঙের জিনিস কেনা এড়িয়ে যান। পুজো বা এই ধরনের অনুষ্ঠানে কালো অশুভ বলে বিবেচিত হয়।

তেল
বলা হয় ধনতেরসের দিন তেল জাতীয় সামগ্রী কেনা ভালো নয়। তবে অনেকেই দীপাবলী উপলক্ষ্যে বাড়িতে প্রদীপ জ্বালানোর উদ্দেশে তেল কেনেন। সেটা ধনতেরসের দিন না কিনে অন্যদিন কিনুন।

উপহার
ধনতেরসের দিন কাউকে উপহার দিন এমনটা ঠিক নয়। মনে করা হয় এর মাধ্যমে নিজের সমৃদ্ধি অন্য কাউকে দিয়ে দিলেন আপনি। তাই কোনও কারণে কাউকে কিছু দিতে হলে ধনতেরসের আগে-পরে দিন।

গাড়ি
দিওয়ালি উপলক্ষ্যে গাড়ির কেনাকাটায় ছাড় থাকলেও ধনতেরসের দিন গাড়ি কেনা থেকে বিরত থাকুন। যতই আকর্ষণীয় ছাড় থাকুক না কেন, ধনতেরসের পরে তা কিনুন।

ইমিটেশনের গহনা
সোনা বা রুপোর গয়না যদি কিনতে না পারেন তাহলে ধনতেরসের দিন ইমিটেশনের গয়না কিনবেন না। অনেক দামী ডিজাইনার গয়না হলেও ধনতেরসের দিন কেনা এড়িয়ে যান।

অ্যালুমিনিয়ামের বাসন
স্টিল বা তামার বাসন কিনুন অবশ্যই তবে ধনতেরসের দিন বিশেষ করে অ্যালুমিনিয়ামের বাসন কিনবেন না। পরিচিত কেউ কিনছে জানতে পারলে তাদেরও আটকান।












Click it and Unblock the Notifications