২০১৮ -তে সৌভাগ্য ফেরাতে ঘরে রাখুন এই জিনিসগুলি, কেটে যাবে বাধা-বিপত্তি, বলছে বাস্তুশাস্ত্র
পুরনো বছরের যাবতীয় সমস্যা ঝঞ্ঝাট কাটিয়ে নতুনভাবে নতুন বছরকে আগলে রাখার মধ্যেই থাকে জীবনে চলার পথের উৎসাহ।
পুরনো বছরের যাবতীয় সমস্যা ঝঞ্ঝাট কাটিয়ে নতুনভাবে নতুন বছরকে আগলে রাখার মধ্যেই থাকে জীবনে চলার পথের উৎসাহ। আর সেই উৎসাহকে আরও একটু উস্কে , এবছরে বাস্তুশাস্তরমতে কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলতে পারেন।
দেখে নেওয়া যাক, বাড়িতে কোন কোন জিনিস রাখলে তা নিয়ে আসে সুখ সমৃদ্ধি, কেটে যায় সমস্যা।

ঘরে রাখুন এই মূর্তি
বাস্তুশাস্ত্রবিদরা বলছেন , যে কোনও সমস্য়া কাটাতে হলে, ঘরে রাখা ভালো কুবের দেবতার ছবি। অনেক সময়ে কুবের দেবতার মূর্তিও রাখা হয় বাড়িতে। মনে করা হয়, কুবের দেবতা ধনসম্পত্তির ঈশ্বর। তাই তাঁর মূর্তি উত্তর দিকে মুখ করে বসালে ঘরে আসে ধনসম্পত্তি। কম হয়ে যায়, বহু আর্থিক চিন্তা।

স্ফটিকের মালা
ঘরে স্ফটিক মালা থাকলে সন্তানের বিদ্যাচর্চায় মনোযোগ বাড়ে। তাই স্ফটিকমালা যে গৃহস্থে থাকে, সেখানে বিদ্যা শিক্ষার পরিবেশ দিনে দিনে আরও উন্নত হয়।

স্ফটিক শিবলিঙ্গ
বাস্তুশাস্ত্র বলছে, প্রতিটি ঘরেই স্ফটিক শিবলিঙ্গ রাখা ভালো। এতে সৌভাগ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে, গৃহস্থের বহু সমস্যা কেটে যায়।

শ্রীযন্ত্র
বাস্তুশাস্ত্র মতে ঘরে স্ফটিক শ্রীযন্ত্র রাখাও শুভ। শ্রীযন্ত্র গৃহস্থে খুবই তাড়াতাড়ি সাফল্য়, সমৃদ্ধি এনে দেয়।

কচ্ছপ
ঘরে কচ্ছপের মূর্তি রাখা শুভফলদায়ক বলে মনে করেন বহু বাস্তুশশাস্ত্রবিদ। এটি ঘরে রাখলেই ধনসম্পত্তি বাড়ে ভীষণভাবে। বাড়ির উত্তরের দিকে এই মূর্তি রাখলে তা ভীষণ ভালো ফলদায়ক।

গণেশ
ঘরে গণেশমূর্তি অনেকেরই থাকে, তবে সেই সমস্ত মূর্তি যদি স্ফটিকের হয় ,তাহলে গৃহস্থের মানুষের সৌভাগ্য উত্তোরোত্তর বাড়ে। আর কেটে যায় বহু বিপদ।

লাফিং বুড্ঢা
জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্র দুটি দিকের শাস্ত্রজ্ঞরাই বলে থাকেন যে গহস্থে লাফিং বুড্ঢার মূর্তি রাখা ভালো। ঘরে প্রবেশের মূল দরজার সামনেই এই মূর্তি রাখা ভালো।












Click it and Unblock the Notifications