ঘরে কি রয়েছে ক্যাকটাস! বাড়ির পক্ষে 'অশুভ'কোন জিনিসগুলি, বলছে বাস্তুশাস্ত্র

বাড়িতে বেশ কিছু বিশেষ জিনিস থাকলে ঘটে যেতে পারে অশুভ ঘটনা। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। তবে কোন কোন বিষয়গুলি থাকলে অশুভ ঘটনা ঘটবার প্রবল সম্ভাবনা রয়েছে তার একটা তালিকা রয়েছে বাস্তুশাস্ত্রে।

বাড়িতে বেশ কিছু বিশেষ জিনিস থাকলে ঘটে যেতে পারে অশুভ ঘটনা। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। তবে কোন কোন বিষয়গুলি থাকলে অশুভ ঘটনা ঘটবার প্রবল সম্ভাবনা রয়েছে তার একটা তালিকা রয়েছে বাস্তুশাস্ত্রে। তালিকায় কয়েকটি জিনিস এমন রয়েছে তা সহজেই দেখা যায় অনকের বাড়িতেই। বাস্তুশাস্ত্র বলছে এই সমস্ত জিনিসপত্র সরালেই বাড়িতে অশান্তির পরিবেশ কেটে যাবে। কোন কোন জিনিসপত্র বাড়িতে রাখলে ঘটতে পারে বিপদ , দেখে নেওয়া যাক।

মহাকাব্যের যুদ্ধের দৃশ্য

মহাকাব্যের যুদ্ধের দৃশ্য

অনেকেই বাড়ির বসবার ঘরে রামায়ণ বা মহাভারতের যুদ্ধের দৃশ্যের ছবি সাজিয়ে রাখেন। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন,যুদ্ধের ছবি বাড়িতে সাজিয়ে না রাখাই ভালো। তাতে অশান্তি বাড়ে।

ক্যাকটাস

ক্যাকটাস

ঘরের মধ্যে যদি ক্যাকটাস সাজিয়ে রেখে থাকেন ,তাহলে তা সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিশেষজ্ঞরা। তাঁদের মতে ধরের ভিতরে ক্যাকটাস সাজানো গৃহস্থের শান্তির পক্ষে ভালো নয়।

ভাঙা মূর্তি

ভাঙা মূর্তি

বাড়িতে কোনও ভাঙা মূর্তি না রাখাই ভালো। ঠাকুরের মূর্তি হোক বা মনীষীদের মূর্তি, কোনও কারণে তা ভেঙে গেলে বাড়ির মধ্যে সেই ভাঙামূর্তি না রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

নেতিবাচক ছবি

নেতিবাচক ছবি

কোনও ছবি যা নেতাবাচক মনোভাব সৃষ্টি করে, সেরকম ছবি বাড়িতে না রাখাই ভালো। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। যে সমস্ত ছবির মাধ্যমে রাগ প্রকাশিত হয়, সেই ছবিগুলি বাড়িতে না রাখাই ভালো। এই ছবিগুলির মাধ্যমে মনে রাগ বিরক্তি বেড়ে উঠতে থাকে। ফলে এগুলি বাড়িতে না রাখাই ভালো।

ভয়ঙ্কর ছবি

ভয়ঙ্কর ছবি

যদি কোনও ছবি এরকম হয় যে, যার মাধ্যমে দুঃখ -দুর্দশা, ভয় প্রকাশ পাচ্ছে, তাহলে সেরকম ছবি একেবারেই বাড়িতে রাখবেন না। এই ধরনের ছবিগুলি বাড়িতে নেতিবাচক প্রবাব ফেলে সদস্যদের মনের ভিতর।

পশুপ্রাণীর ছবি

পশুপ্রাণীর ছবি

পাখী বা পশুপ্রাণীদের ছবি যদি লাগাতে চান, তাহলে একজোড়া পাখির ছবি বাড়িতে টাঙানো মঙ্গলদায়ক। তবে পাখি বাদে কোনও পশুপ্রাণীর ছবি বাড়িতে না রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+