কিছু বিশেষ গুণের অধিকার হন এঁরা, যাঁদের নাম শুরু হয় এই অক্ষরগুলি দিয়ে
নাম জ্যোতিষ বা নেম অ্যাস্ট্রোলজি জ্যোতিষের এক খুবই গুরুত্বপূর্ণ শাখা। এতে নামের প্রথম অক্ষর থেকে ব্যক্তির ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা যায়। আজকে আমরা কিছু এমন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানব, যাদের নাম এ, কে, টি, পি, এস, আর এবং ওয়াই অক্ষর দিয়ে শুরু হয়েছে।

নামের প্রথম অক্ষর ওয়াই
যাদের নামের ওয়াই দিয়ে শুরু হয় তাদের মধ্যে অহং থাকে। এরা সফলতা পাওয়ার জন্য যে কোনও কিছু করতে রাজি থাকে এবং সফল হয়েই দম নেয়। ভালোবাসার দিক থেকে এরা না না করতে করতেই এগিয়ে যান।

নামের প্রথম অক্ষর ভি
যাদের নাম ভি দিয়ে শুরু হয়, তারা খুবই ভালো মেজাজের হয়ে থাকে। এই জাতকরা খুবই রোম্যান্টিক ও নিজের সঙ্গীর প্রতি যত্নশীল হয়ে থাকেন। এরা একটু অলস প্রকৃতির হয়। এরা নিজেদের মনের কথা লোকানোয় পারদর্শী হয়ে থাকেন।

নামের প্রথম অক্ষর এস
যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তারা খুবই পরিশ্রমী ও বুদ্ধিমান হয়ে থাকে। এআ পরিষ্কার মনের ও সকলকে সাহায্য করার মানসিকতা রাখে। কিন্তু এদের কথাবার্তার ধরন এদের ভাবমূর্তি খারাপ করে দেয়। এরা কুব রোম্যান্টিক হয়ে থাকে এবং বিলাসবহুল জীবন পছন্দ করে থাকে।

নামের প্রথম অক্ষর আর
এই মানুষগুলো একটু অন্তর্মুখী হয়। লেখা-পড়ার প্রতি তাদের তেমন আগ্রহ নেই। কিন্তু দুষ্টু-মিষ্টি স্বভাবের কারণে তিনি হয়ে ওঠেন মানুষের প্রিয়। এই লোকেরা তাদের জীবনসঙ্গীর সুখের জন্য যে কোনও দিকে চলে যেতে পারে।

নামের প্রথম অক্ষর পি
যাদের নামের প্রথম অক্ষর পি, এরা সত্যবাদী ও বিশ্বাসী হয়ে থাকে। তারা খুব শৈল্পিক এবং সবসময় হাসতে পছন্দ করে। তারা তাদের সঙ্গীকেও সবসময় খুশি রাখে। তাদের ভাগ্য তাদের অনেক সাহায্য করে।

নামের প্রথম অক্ষর টি
যাদের নামের প্রথম অক্ষর টি তারা খুব জেদী প্রকৃতির হয়ে থাকে। এরা সর্বদা গম্ভীর হয় এবং মাঝে মাঝে হাসে। এরা নিজেদের পরিবারকে খুব ভালোবাসে এবং সর্বদা ভালো জিনিসের প্রতি আকর্ষিত হয়। এরা নিজের সঙ্গীকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে এবং সেরকমই প্রত্যাশা নিজের সঙ্গীর থেকেও রাখে।

নামের প্রথম অক্ষর কে
যাদের নামের প্রথমে কে রয়েছে, এরা ভালো মেজাজের হয়ে থাকে। এদের সর্বদা হাসতে দেখবেন এবং এদের জীবনে প্রচুর সুখ আসে। এদের ব্যক্তিত্বে দারুণ আকর্ষণ রয়েছে। এরা সর্বদা অন্যকে সাহায্যের জন্য প্রস্তুত থাকে। এরা খুবই আস্থাশীল হয়।

নামের প্রথম অক্ষর এ
যাদের নাম এ দিয়ে শুরু হয়, তারা বেশ পরিশ্রমী ও ধৈর্য্যবান হয়ে থাকে। এরা ঘুরিয়ে বলার চেয়ে সোজাসুজি বা সরাসরি বলতে ভালোবাসে। এরা ব্যক্তিগত ও পেশাগত জীবন উভয় জায়গায় মন খুলে নিজেদের মতামত রাখে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications