৩৩ দিনের জন্য অস্তমিত হছেন শনি, ব্যাপক প্রভাব পড়বে এইসব রাশিতে
অস্তমিত হছেন শনি
প্রতিটি মানুষের জীবনে কোনও না কোনও গ্রহ আলাদা আলাদা বিষয়কে প্রবাহিত করে থাকে। ঠিক সেই ভাবেই প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে কর্ম জীবন, কাজের ক্ষেত্র, এবং জাতক জাতিকা কাজ করে আয় কত করবেন সেই সব বিষয় নিয়ন্ত্রণ করেন শনি দেব। আর চলতি বছরের আগামী ২৯ এপ্রিল মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি দেব। আর সেই রাশিতেই আড়াই বছর অবস্থান করবেন তিনি। তবে তার আগে ২২ জানুয়ারি থেকে ৩৩ দিন পর্যন্ত অস্তমিত হতে চলেছেন এই গ্রহ। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে রাশিচক্রের বেশ কিছু রাশির উপর। ২২ জানুয়ারির পরে ২২ ফেব্রুয়ারি পুনরায় শনির উত্থান ঘটবে। এই এক মাস প্রভাব ফেলবে রাশির উপর।

মিথুন রাশি
শনিদেবের অস্তমিত অধিষ্ঠান এই রাশির জাতকদের জন্য খুব একটা ভালো ফল দেবে না। উপরন্তু বেশ কিছু ক্ষেত্রে ক্রমাগত ব্যর্থতার কারণে মন অস্থির থাকবে। সেই সঙ্গে এই সময় মিথুন রাশিতে শনিদেবের 'ঢাইয়া' চলছে। তাই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। অত্যধিক অর্থ ব্যয়ের কারণে জীবনসঙ্গীর সাথে বিরোধ দেখা দেবে। এ ছাড়া চাকরিতে সমস্যা হতে পারে। ব্যবসায় আর্থিক ক্ষতিও হতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের শনির অস্তমিত অবস্থান নানা রকম অসুবিধার পরিস্থিতি তৈরি করবে। চাকরিতে মানসিক চাপের সম্মুখীন হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে। অর্থের ক্ষতিও হতে পারে। এই সময় এই রাশির জাতকদের কোনও কাজে অবহেলা করা একদম উচিত হবে না।

কন্যা রাশি
শনি অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আগামী ৩৩ দিন জীবনে নানা রকম নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে এই রাশির জাতক জাতিকাদের জন্য। কাজের প্রতি মন স্থির থাকবেনা। চাকরিতেও সমস্যা হতে পারে। পরিশ্রমের অনুকূল ফল না পাওয়ায় মন খারাপ থাকবে। বাবার সঙ্গে বাদ বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা আছে।

তুলা রাশি
এই রাশির জাতকদের উপর শনি অস্তমিত হওয়ার জন্যও খারাপ প্রভাব ফেলবে। অহেতুক বিবাদ হতে পারে। আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। যার কারণে মানসিক সমস্যা হবে। চাকরিতে কর্মস্থলে কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ হবে।
তবে এই সময় শনি দেবকে সন্তুষ্ট করার জন্য শনি চালিশা পাঠ করা খুব শুভ। এছাড়াও শনিবার অশ্বত্থ গাছের নীচে সরষের তেলের প্রদীপ জ্বালালে সব বাঁধা কমে যায়। মহিলাদের সম্মান করা আর দুঃস্থদের কালো কলাইয়ের ডাল, সরষের তেল দান করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।












Click it and Unblock the Notifications