সূর্যগ্রহণের অশুভ প্রভাব পড়বে কোন রাশির জাতকদের ওপর, জানেন

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে । সেটি সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল ঘটতে চলেছে। এই সময় চাঁদ পৃথিবীর সূর্যের মাঝখানে চলে আসে। ভারতে থেকে সূর্যগ্রহণ এবার দেখা যাবে না, তবে সূর্য গ্রহণের সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক হয়ে থাকতে হবে। তাদের জীবনে শুরু হবে অশুভ সময়।

সূর্য গ্রহণের সময়

সূর্য গ্রহণের সময়

বছরের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল সকাল ৭ টা ৪ মিনিটে শুরু হবে তা শেষ হবে দুপুর ১২ টা ২৯ মিনিটে। সূর্যগ্রহণের সময় কাল ৫ ঘন্টা ২৪ মিনিট। এই সময় কোন কোন রাশির খারাপ সময় শুরু হচ্ছে, দেখুন।

মেষ রাশি

মেষ রাশি

সূর্যগ্রহণের সময় মেষ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। শারীরিক, মানসিক ও আর্থিক সমস্যায় হয়ে পড়বেন। আপনি কোনও ভালো কাজের সিদ্ধান্ত নিতে পারবেন না। ছোট ছোট কাজ করার আগে ভাববেন। কঠোর পরিশ্রম করলে তবেই আপনার জীবনে সাফল্য আসবে। আপনার জীবনে নানান অসুবিধার মধ্য দিয়ে যেতে হবে আপনাকে।

 বৃষ রাশি

বৃষ রাশি

বছরের প্রথম সূর্য গ্রহনের সময় বৃষ রাশির জাতিকাদের খুব খারাপ সময়। এসময়ে আপনার রাগ নিয়ন্ত্রণ করে চলতে হবে। তাই অর্থনৈতিক দিকে আপনার খুব খারাপ প্রভাব পড়বে। বাড়ির সদস্যদের মধ্যে কারোর শরীর খারাপ হতে পারে। তাই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়বেন। আপনার চাকরির জায়গায় নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই ক্রমশ মানসিক চাপ বাড়তে থাকবে আপনার।

 কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য গ্রহনের সময় কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এসময় আপনারা আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পড়বেন। ব্যবসায় খুব ক্ষতি হবে। জীবনের সাফল্য আসবে না। ওই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে।

 মকর রাশি

মকর রাশি

সূর্যগ্রহণের সময় মকর রাশির জাতক-জাতিকাদের বিপদের সম্মুখীন হতে হবে। এসময় আপনার স্বাস্থ্যের খুব অবনতি হবে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে । এই সময় দূরে কোথাও ঘুরতে যাবেন না। কারণ আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব সতর্ক হয়ে রাস্তায় চলবেন।

মীন রাশি

মীন রাশি

সূর্য গ্রহণের সময় মীন রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এই সময় কর্মজীবনে আপনাকে আর একটু মনোনিবেশ করতে হবে। কঠোর পরিশ্রম করলে জীবনে সাফল্য আসবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। এসময় দূরে কোথাও ঘুরতে যাবেন না। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+