বুধের স্থান পরিবর্তনে পাল্টে যাবে এইসব রাশির ভাগ্য, হবে বিপুল আর্থিক লাভ

বুধের স্থান পরিবর্তনে পাল্টে যাবে এইসব রাশির ভাগ্য, হবে বিপুল আর্থিক লাভ

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে মানব জীবনে সকল গ্রহের পৃথক প্রভাবও পড়ে। আর ঠিক সেই মতই বুদ্ধিমত্তা, কথা বা বাকশক্তি, ব্যবসার কারক গ্রহ হলেন বুধ। এছাড়াও বুধকে গ্রহদের রাজকুমারও বলা হয়ে থাকে। সকল গ্রহ নক্ষত্র নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করেন। সেই মতই স্থান পরিবর্তন করতে চলেছেন বুধ। গত ১৬ জুলাই বুধ গ্রহ মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছিলেন। এবং আগামী ৩১ জুলাই বুধ পুনরায় নিজের অবস্থান পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছেন। বুধ সিংহ রাশিতে যাওয়ার প্রভাব ১২টি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়তে চলেছে। তবে বুধের এই স্থান পরিবর্তনের কারণে কিছু রাশির মানুষ সাফল্য পেতে পারেন, আবার কিছু মানুষ সমস্যার সম্মুখীন হতে পারে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর বুধের এই পরিবর্তন খুবই শুভ প্রভাব ফেলতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

বুধের এই স্থান পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক শুভ হতে চলেছে। এই রাশির ব্যক্তিরা কাজে কঠোর পরিশ্রম করবেন এবং সেই কাজের ভালো ফলও লাভ করবেন। এই সময় কোনও নতুন দায়িত্ব পেতে পারেন যা সমাজে বা কাজের ক্ষেত্রে বেশ ভালোই প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক যুগলদের জন্যও এই সময়টা ভালো যাবে। ব্যবসায় অর্থ লাভ হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

বুধের এই স্থান পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল দেবে। কোনও পরিজন বা বন্ধু স্থানীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ আরও ভালো হবে। সহকর্মীদের সাহায্য পাওয়া যাবে যার ফলে কাজ আরও সহজ হয়ে যাবে। ব্যবসায় মুনাফা লাভ হবে যার ফলে বেশি অর্থ লাভ হবে। নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য উপযুক্ত সময়। চাকরি ব্যবসায় লাভ হবে। প্রেম সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।

কন্যা রাশি

কন্যা রাশি

সিংহ রাশিতে বুধের প্রবেশ এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। বিবাহিত জীবনের সমস্যাগুলিও এই সময়ে কাটিয়ে উঠতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে যেন অপ্রয়োজনীয় খরচ না হয়। কোনও জায়গায় ভ্রমণে যেতে পারেন। শিক্ষার্থীরাও এই সময় নিজেদের ইচ্ছামত সাফল্য পাবেন। অনেকদিন ধরে আটকে থাকা কোনও কাজ এই সময় সম্পন্ন হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বুধের এই অবস্থান পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও খুব ভালো ফল লাভ করবেন। এই সময় পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। কাজের ক্ষেত্রে অনেক সুবিধা পেতে পারেন। এই সময় এই রাশির ব্যক্তিদের কেরিয়ার দ্রুত এগিয়ে যাবে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে, যা সফলও হবে। শিশুদের কোনো সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে। পরিবারের সকলের স্বাস্থ্যও ভালো থাকবে এই সময়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+