জুন মাসে মঙ্গলের অবস্থান পরিবর্তনে আয় বৃদ্ধি হবে এইসব রাশির জাতকদের

জুন মাসে মঙ্গলের অবস্থান পরিবর্তনে আয় বৃদ্ধি হবে এইসব রাশির জাতকদের

যে কোনও গ্রহ নিজেদের নির্দিষ্ট সময়কাল অন্তর অবস্থান পরিবর্তন করে থাকে। যখন কোনও গ্রহ এক রাশি থেকে অন্য রাশি, নক্ষত্র কিংবা ছক পরিবর্তন করে থাকে তখন তাঁকে বলা হয় গ্রহ গোচর। আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে জুন মাস। এই মাসে বেশ কয়েকটি বড় গ্রহ নিজেদের রাশি এবং অবস্থান পরিবর্তন করতে চলেছে। আগামী মাসে মঙ্গল গ্রহ মীন রাশি ত্যাগ করবে এবং আগামী ২৭ জুন ভোর ৫ টা বেজে ৩৯ মিনিটে অন্য রাশিতে যাত্রা করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল হলেন গ্রহদের সেনাপতি। এবং মঙ্গলকে সাহস, ব্যবসা এবং শক্তির কারণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়েছে। মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে বেশকিছু রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, জীবনে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পাবে এইসকল রাশির। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী মাসে মঙ্গল গোচর শুভ ফল দিতে চলেছে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের যাত্রা বেশ ভালই ফলদায়ক হবে । এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সম্মান পাবেন। এই সময় এই রাশির ব্যক্তিদের আয় বাড়বে। এছাড়াও যে কোনও ব্যবসায় লাভ হবে। তবে মঙ্গল গোচরের সময় মিথুন রাশির ব্যক্তিদের উচিত কোনও ধরনের ঋণ নেওয়া থেকে বিরত থাকা। এই সময় তাঁদের কথা নিয়ন্ত্রণ করতে হবে। মঙ্গলের আশীর্বাদে কোনও বড় ইচ্ছা পূরণ হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন । সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ হবে। পরিবারের সঙ্গে কোনও ভালো জায়গায় ভ্রমণের যোগ আছে। পারিবারিক জীবন ভালো যাবে। চাকরি ও ব্যবসা উভয়ের জন্যই সময়টি অনুকূল। মঙ্গলের স্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে মঙ্গলই থাকবে। সুখ শান্তি থাকবে।

মকর রাশি

মকর রাশি

এই রাশিতে মঙ্গলের যাত্রা চতুর্থ ঘরে ঘটতে চলেছে। এটি সুখের জায়গা হিসাবে বিবেচিত হয়। এই সময়ে সম্পত্তিতে লাভ হবে। কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন।

মীন রাশি

মীন রাশি

মঙ্গলের স্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকাদের আয় বাড়বে । আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য এই সময় পূর্ণ সমর্থন করবে। ভ্রমণের সম্ভাবনা আছে, বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে মীন রাশির জাতক জাতিকারা যে কাজ শুরু করবেন তাতে সাফল্য পাবেন। তবে গাড়ি চালানোর সময় যেমন সতর্কতা প্রয়োজন, তেমনি কথা বলার ওপরও নিয়ন্ত্রণ রাখতে হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+