মকর সংক্রান্তিতে বিরল 'সূর্য-শনি' যোগ, এইসব রাশির জন্য থাকছে ভাগ্য পরিবর্তনের সুবর্ণ সুযোগ
আর ২ দিন পরেই দেশ জুড়ে পালিত হতে চলেছে মকর সংক্রান্তি। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি খুবই মহত্বপূর্ণ। পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও খুব গুরুত্বপূর্ণ উৎসব। এই বিশেষ দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন। আর এই বছর পৌষ সংক্রান্তির দিন তৈরি হতে চলেছে বিশেষ যোগ। যা এই দিনের গুরুত্ব আরও বেশি বৃদ্ধি করতে চলেছে।

সূর্য- শনির বিশেষ যোগ
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বছর শনি এবং সূর্য মকর রাশিতে মিলিত হতে চলেছে। ২৯ বছর আগে ১৯৯৩ সালে এই ঘটনা ঘটেছিল। যেহেতু শনি ধীরে ধীরে চলেন এবং আড়াই বছর পর পর রাশি পরিবর্তন করে থাকেন, সেই হিসেবে আবার একই রাশিতে পৌঁছাতে তাঁর ৩০ বছর সময় লাগে। আর ২ দিন পর, অর্থাৎ ১৪ জানুয়ারি ২০২২-এ সূর্যও প্রবেশ করতে চলেছেন মকর রাশিতে। তাই এবার তৈরি হতে চলেছে সূর্য- শনির বিরল যোগ। আর এই যোগ প্রভাব ফেলবে কিছু কিছু রাশিতে।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য। শনি-সূর্যের এই মিলন সিংহ রাশির জাতকদের জন্য ভালো ফল দান করতে চলেছে। জীবন পরিবর্তনের সুযোগ হিসাবে প্রমাণিত হবে এই বিশেষ যোগ। এক মাস সূর্য এই যোগে অবস্থানে থাকবেন। এই সময়টি এই রাশির জাতকদের জন্য প্রচুর ভালো কাজের সুযোগ বয়ে আনতে চলেছে। কাজের ক্ষেত্রে প্রমোশনের বড় সুযোগ আছে। সম্মান লাভ করতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা।

ধনু রাশি
ধনু রাশির অধিপতি বৃহস্পতি। এটি সূর্যের মিত্র গ্রহ বলে পরিচিত। সেই কারণে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি খুব শুভ প্রমাণিত হতে চলেছে। ড় অর্থ লাভ করার সুযোগ আসবে এই সময়। চাকরি পরিবর্তনের ফলে আয় বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে, এই সময়টি অর্থনৈতিক পরিস্থিতিকে খুবই মজবুত অবস্থায় নিয়ে যাবে। বড় কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সরকারি চাকরি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্যও এই সময়টি খুবই শুভ হতে চলেছে। পদ ও টাকা দুটোই লাভ হবে। এই সময় এই রাশির জাতক জতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে। সরকারী বা রাজনৈতিক ক্ষেত্রে জড়িত মীন রাশির জাতকরা গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্ব পেতে পারেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications