চলতি মাসে কোন রাশি ঘর পরিবর্তন করবে, কারাই বা বিপরীতমুখী হবে, জেনে নিন
চলতি মাসে কোন রাশি ঘর পরিবর্তন করবে, কারাই বা বিপরীতমুখী হবে, জেনে নিন
প্রত্যেকটি গ্রহই প্রায় প্রত্যেক মাসেই তাদের ঘর পরিবর্তন করে থাকে । যখন সে তাঁর ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকেই বিশেষভাবে প্রবাভিত করে সে। কারোর জন্য তা শুভ প্রভাব আনতে পারে, কারোর জন্য অশুভ প্রভাব। সেপ্টেম্বর মাসটি কয়েকটি রাশির জন্য বিশেষ শুভ । আবার কিছু রাশির জন্য অশুভ। এই গ মাসেই কয়েকটি গ্রহ ঘর পরিবর্তন করছে। কোন গ্রহ ঘর পরিবর্তন করবে, কোন গ্রহ পিছিয়ে যাবে বা বিপরীতমুখী হবে তা জেনে নিন। এই মাসে শুক্র একবার বিপরীত হবে আর একবার ঘর পরিবর্তন করবে।

বুধ কোন রাশিতে পিছিয়ে যাচ্ছে
১০ সেপ্টেম্বর প্রথম গ্রহ বুধ রাশি পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশির অধিপতি বুধ। এবং এই রাশিতে পিছিয়ে যাবেন তিনি। জ্যোতিষশাস্ত্রে অনুসারে, যখন কোন গ্রহ পিছিয়ে যায় তাকে পিড়ীত বলে মনে করা হয়। এর জন্য নেতিবাচক প্রভাব পড়তে পারে অনেক রাশির উপর। যে সকল রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে, তারা ভগবান গণেশের পূজা করুন। তাহলে জীবনে তারা সাফল্য অর্জন করতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন।

সিংহ রাশিতে বিপরীতমুখী হবে শুক্র
১৫ সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে বিপরীতমুখী হবে। তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে সকল রাশির জাতক জাতিকাদের। নেতিবাচক প্রভাব পড়বে সকলের ওপর। যদি এই অশুভ দৃষ্টি এড়িয়ে যেতে চান তাহলে দারিদ্র মহিলা ব্যক্তিকে সাদা জিনিস দান করুন। শুক্র গ্রহকে প্রেম রোমান্সের কারক বলে বিবেচনা করা হয়।

সূর্য কোন রাশিতে প্রবেশ করবে
সেপ্টেম্বরে মাসে সূর্য তার ঘর পরিবর্তন করবে। ১৭ সেপ্টেম্বর সূর্য তার নিজস্ব সিংহ ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব শুভ সময়। এই সময় তাঁদের বেশ সাফল্যের সময়। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসা থেকে কর্মক্ষেত্র সকল জায়গাতেই তাদের সাফল্য আসবে।

কন্যা রাশিতে প্রবেশ করবে কোন গ্রহ
সেপ্টেম্বর মাসেই কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র। ২৪ সেপ্টেম্বর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে। এই সময়ে আর্থিক খরচ বাড়বে। জীবনে নানান সমস্যায় পরতে হবে সকল রাশির ব্যক্তিকেই। তাই বাড়তি খরচে লাগাম দিন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications