আসছে এপ্রিল মাস, নয় গ্রহের স্থান পরিবর্তন ব্যাপক প্রভাব ফেলবে রাশিচক্রে
আসছে এপ্রিল মাস, নয় গ্রহের স্থান পরিবর্তন ব্যাপক প্রভাব ফেলবে রাশিচক্রে
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যেমন প্রতিটি দিনের আলাদা আ;আদা গুরুত্ব এবং ফলাফল থাকে, ঠিক তেমনই গ্রহ, নক্ষত্রের অবস্থান বিচার করে প্রতিটি মাসেও আলাদা আলাদা প্রভাব পড়ে সব রাশির জাতক জাতিকাদের উপর। আর মাত্র দুই দিন পর বিদায় নেমে ২০২২ সালের মার্চ মাস। শুরু হতে চলেছে এপ্রিল মাস। আর এই এপ্রিল মাসে গ্রহগুলির প্রচণ্ড পরিবর্তন হতে চলেছে। এটি এমন একটি বিরল মাস হবে যেখানে ৯টি গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। গ্রহের এই প্রচণ্ড উত্থান-পতন সব রাশির মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এই প্রভাব ভাল এবং খারাপ উভয় হতে পারে। জেনে নেওয়া যাক সেই রাশিগুলি সম্পর্কে যাদের জন্য এই গ্রহ পরিবর্তনগুলি খুব শুভ প্রমাণিত হতে চলেছে।

শনি, রাহু, কেতুর স্থান
ধীর গতিশীল গ্রহ শনি এবং রাহু-কেতু এই তিন ছায়া গ্রহ এপ্রিল মাসে নিজেদের রাশি পরিবর্তন করছে। এই গ্রহগুলি নানা রকম নেতিবাচক লক্ষণগুলি থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই যে সব রাশির উপর এই মুহূর্তে এই তিন গ্রহের প্রভাব রয়েছে সেই সব রাশির জাতক জাতিকাদের জীবনে দুর্ভোগের সময়কাল শেষ হবে। এই রাশিগুলির মধ্যে রয়েছে বৃষ, ধনু, বৃশ্চিক ইত্যাদি।

বৃষ রাশি
ছায়া গ্রহ হিসেবে চিহ্নিত রাহু বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে। এবং এপ্রিল মাসে ভোগ বাসনা ও কামনা বৃদ্ধির কারক গ্রহ রাহু সেখান থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন। এর মাধ্যমে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের বন্ধ তালা খুলে যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আসা বাধা থেকে তারা মুক্তি পাবে। তারা দ্রুত অগ্রসর হবে। ব্যক্তিগত জীবনও সুন্দর হবে। টাকা পাবে ভাগ্যের সাহায্যে আপনি সবকিছুতেই সফলতা পাবেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুখ পাবেন। এই রাশির ব্যক্তিরা একটি নতুন দায়িত্ব পাবেন যা একটি বড় পদ অর্জন থেকে কম হবে না। ব্যবসায়ীরা লাভবান হবেন। সামগ্রিকভাবে মা লক্ষ্মী এই রাশির জাতক জাতিকাদের প্রতি খুবই সদয় হবেন।

বৃশ্চিক রাশি
আগামী এপ্রিল মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কাজের ক্ষেত্রে সফল প্রমাণিত হবে। বৃশ্চিক রাশি থেকে কেতু অপসারণ তাঁদের সমস্যা থেকে মুক্তি দেবে। প্রেম জীবনে ভালো সঙ্গী লাভ করার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি, কিংবা বিনিয়োগে অর্থলাভ সবকিছুই পাবেন এই মাসে।

ধনু রাশি
এই সময়ে ধনু রাশির জাতক জাতিকারা শনির মহাদশায় থাকার জন্য জীবনে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলেছেন। আগামী এপ্রিল মাসে শনিদেবের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ধনু রাশির জাতক জাতিকাদের ভোগান্তি কমবে। সেই সঙ্গে তাঁরা ভাগ্যবান হতে শুরু করবেন। চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধি হবে। বিনিয়োগে অর্থ লাভ হবে। দীর্ঘদিন ধরে জীবনে যে অগ্রগতির অপেক্ষায় ছিল, এখন তা পাওয়া যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications