New Year 2024: ২০২৪ সালে বছরভর সুখে থাকবেন কারা, কাদেরই বা ভাগ্যোন্নতি নিশ্চিত

আসছে নতুন বছর ২০২৪! জ্যোতিষশাস্ত্রের (astrology) দৃষ্টিকোণ থেকে নতুন বছর কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভালো যেতে চলেছে। আবার কিছু রাশির ব্যক্তিদের জীবনে আসবে নানান সমস্যা।

গ্রহের গতিবিধি নতুন বছরের বিশেষভাবে প্রভাবিত করবে বারো রাশির ব্যক্তিদের। তবে নতুন বছর শুরু থেকে আর্থিক লাভ হবে এই রাশির ব্যক্তিদের। ভাগ্যের দ্বার খুলতে চলেছে কোন রাশির জাতক জাতিকাদের, দেখুন।

ছবি সৌ:পিক্সেলস

  • সিংহ রাশি

নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে সিংহ রাশির (leo) জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। তারা যে কাজে হাত দেবেন সেই কাজেই মিলবে সফলতা। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া তাড়াহুড়ো করে কোনও কাজের সিদ্ধান্ত নেবেন না। বৃহস্পতির কৃপা থাকবে আপনার উপর। তাই আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে। পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন।

  • ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের নতুন বছরটি খুব ভালো যাবে। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। ভবিষ্যতের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। পরিবারের সকলের সঙ্গেই ভালোভাবে থাকায় আপনার আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য আসবে। শুধু তাই নয়, এসময় আপনার দাম্পত্য জীবনেও সুখ লেগে থাকবে। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। তাছাড়া আপনি যদি নতুন চাকরির প্রস্তাব পান সেটি গ্রহণ করতে পারেন। সরকারি চাকরি যারা করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। এসময় আপনার ঋণের বোঝা যে মাথায় রয়েছে সেটি থেকে মুক্তি পাবেন। এই সময় আপনি গাড়ি কিনতে পারেন।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক জাতিকাদের জীবনে সুখের সময় শুরু হবে। নতুন বছরটি আপনার আপনার জীবনে খুব শুভ হতে চলেছে। এসময় আপনার সমস্ত দুঃখ-কষ্ট কেটে গিয়ে আপনি সুখের মুখ দেখবেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করায় আপনার জীবনের উপর শুভ প্রভাব থাকবে। কর্মক্ষেত্রে অফিসের বস আপনার কাজের জন্য খুব প্রশংসা করবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির(Aquarius) জাতক-জাতিকাদের উপর বুধের বিশেষ কৃপা থাকায় তাদের নতুন বছরের জীবনে সাফল্য লেগে থাকবে। এসময় আপনার ভাগ্য উজ্জ্বল হবে, কঠোর পরিশ্রম করলে জীবনে সাফল্য পাবেন। বৈবাহিক জীবনে আপনার সুখ লেগে থাকবে। তাছাড়া এসময় আপনার অপ্রত্যাশিত কাজগুলি হয়ে যাবে, যে কাজে হাত দেবেন সেই কাজ অবশ্যই বাবা মায়ের পরামর্শ নিয়ে তবেই করার চেষ্টা করবেন।

  • মীন রাশি

মীন রাশির (Pisces) ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। ব্যবসায়ে টাকায় বিনিয়োগ করলে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন আপনি। ব্যাংক ব্যালেন্স শুরু করে বাড়তে থাকবে। দাম্পত্য জীবন ও পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। আপনি পিতার আর্থিক সাহায্যে প্রত্যেকটি কাজেই সফলতা আনতে পারবেন। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে সেখান থেকে প্রচুর লাভবান হবেন আপনি, তাই ২০২৪ সাল আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+