জুলাইতে শনিদেবের বিপরীত গমনে এইসব রাশির জীবনে খুলে যাবে সৌভাগ্যের দরজা

জুলাইতে শনিদেবের বিপরীত গমনে এইসব রাশির জীবনে খুলে যাবে সৌভাগ্যের দরজা

সনাতন পুরাণ ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনিদেবকে সবথেকে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয়ে থাকে। এবং তারজন্যই শনির রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। প্রতি আড়াই বছরে শনি একটি রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করে। এভাবে শনি গ্রহের যে কোনো একটি রাশিতে আবার আসতে প্রায় ৩০ বছর সময় লাগে। ১২টি রাশির একটি আবর্তন সম্পূর্ণ করতে শনিদেবের এই সময় লাগে। এবং এর প্রভাব দীর্ঘকাল ধরে সেই রাশির জাতক জাতিকাদের উপর থাকে। শনিদেবকে কর্মের ফলদাতা বলে মনে করা হয়। কারণ তিনি সকলকে তাঁদের নিজেদের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে।

শনিদেবের আবর্তন

শনিদেবের আবর্তন

শনিদেব প্রতি আড়াই বছরে নিজের রাশি পরিবর্তন করেন। তবে কখনও কখনও এটি বিপরীতমুখী অবস্থানেও চলে যান। কিন্তু চলতি বছর অর্থাৎ ২০২২ সালে শনির রাশি পরিবর্তন দুটি পর্যায়ে ঘটছে। ২০২২ সালে, মকর রাশির যাত্রা থামিয়ে ২৯ এপ্রিল শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। কিন্তু তারপর জুনে শনি পিছিয়ে গিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। আবার আগামী ১২ জুলাই মকর রাশিতে ফিরে আসবেন। এভাবে ৬ মাস মকর রাশিতে বসে থাকবেন শনিদেব। আর তাঁর এই বিপরীতমুখী অবস্থানের কারণে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে বেশি প্রভাব পড়তে চলেছে।

 শনিদেবের বিপরীত গমন

শনিদেবের বিপরীত গমন

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আগামী ২৩ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত, শনি পিছনের দিকে যাত্রা করতে চলেছেন। আর আগামী ১২ জুলাই, শনিদেব সকালে মকর রাশিতে প্রবেশ করবেন, যেখানে তিনি প্রায় ৬ মাস অবস্থান করবেন। এর পরে সামনের বছর, অর্থাৎ ৭ জানুয়ারী, ২০২৩ তারিখে, তিনি কুম্ভ রাশিতে যাত্রা শুরু করবেন। আগামী ১২ই জুলাই মকর রাশিতে শনির গমনের সঙ্গে সঙ্গে আবারও ধনু, মকর ও কুম্ভ রাশির জাতকদের উপর শনির সাড়ে সাতী শুরু হবে এবং মিথুন ও তুলা রাশিতে শনির ঢাইয়া শুরু হবে।

শনির বিপরীত অবস্থানের প্রভাব

শনির বিপরীত অবস্থানের প্রভাব

জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেবের এই বিপরীতমুখী অবস্থান কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো ফল দেবে। মকর রাশিতে শনির পুনঃপ্রবেশ আশীর্বাদ বর্ষণ করবে এইসব রাশির উপর। সেইসঙ্গে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন তাঁরা। নতুন কোনও কর্মসূচি কার্যকর প্রমাণিত হবে। এই সময় এই রাশির জাতক জাতিকারা আরও ভাল কাজের সুযোগ পাবেন। আর্থিক লাভের ভালো সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ, সমৃদ্ধি ও শান্তি থাকবে। বুদ্ধির সঙ্গে অর্থ বিনিয়োগ করলে লাভ হবে।

 কুম্ভ ও মীন রাশি

কুম্ভ ও মীন রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় ভাগ্যের ভালো সমর্থন পাবেন। সকল কাজে সাফল্য আসবে। সেই সঙ্গে শনিদেবের প্রিয় রাশি হওয়ার জন্য এই সময় শনিদেবের আশীর্বাদও পাবেন। সমাজে সম্মান এবং সম্পদ লাভের শুভ লক্ষণ দেখা দিচ্ছে এই সময়ের মধ্যে। ব্যবসায় ভালো লাভ হবে। বৈবাহিক জীবনও ভালো যাবে।

অপরদিকে মীন রাশির জাতক জাতিকারা শনিদেবের প্রভাবে ভালো সময় কাটাবেন। অর্থ ও পৈতৃক সম্পত্তি থেকে লাভের লক্ষণ রয়েছে। ব্যবসায় লাভের শুভ লক্ষণ রয়েছে। কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে। এই সময় বিদেশ ভ্রমণ হবে। কোনও বিনিয়োগ করলে আগামী দিনে তা থেকে লাভ পাওয়া সম্ভব হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+