এঁদের থেকে সাবধান!এই সমস্ত রাশির জাতক-জাতিকারা একটুতেই দারুণ রেগে যান

যাঁরা কারণে-অকারণে চট করে রেগে যান তাঁদের সঙ্গে থাকা বেশ সমস্যার। কোনও ঘটনা বুঝে ওঠার আগেই এই ধরণের মানুষরা চেঁচামিচি করতে থাকেন, ফলে আশপাশের সকলেই বিরক্ত হন।

যাঁরা কারণে-অকারণে চট করে রেগে যান তাঁদের সঙ্গে থাকা বেশ সমস্যার। কোনও ঘটনা বুঝে ওঠার আগেই এই ধরণের মানুষরা চেঁচামিচি করতে থাকেন, ফলে আশপাশের সকলেই বিরক্ত হন। এরকম মানুষকে কেউই বেশিদিন পছন্দ করেন না। জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ কিছু রাশির মানুষরা এই রকম আচরণ করে থাকেন। দেখে নেওয়া যাক কোন রাশির জাতকরা সবচেয়ে বেশি রাগী মানুষ হন।

মেষ

মেষ

পশ্চিমী রাশিফল বলছে , মেষ রাশির জাতকদের রাগ সাংঘাতিক। যতটা তাঁদের রাগ থেকে সরিয়ে আনবার চেষ্টা করা হবে, এঁদের রাগ ততটাই বেড়ে যায়। এঁরা অল্পেই প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। রাগের সময় তাঁরা নিজেদের একটু বেশি বুদ্ধিমান মনে করেন বলে , এঁদের আটকানো কঠিন হয়ে যায়।

কন্যা

কন্যা

কন্য়া রাশির জাকরা এমনিতে শান্ত স্বভাবের। তবে একবার কোনও কারণে রেগে গেলে, এঁদের আটকানো মুশকিল। তাঁরা কোনও ভুল কাজকরছেন, এটা বলার সাধ্য তাঁদের কারোর নেই। তবে পরিস্করার পরিচ্ছন্নতা কারোর মধ্যে না থাকলে ,তাঁদের ওপর প্রথম থেকেই রুষ্ট হয়ে পড়েন কন্যা রাশির জাতকরা।

সিংহ

সিংহ

সিংহ রাশির রাগ চরম পর্যায়ে থাকে। তাঁদের কথা কেউ শুনছে না , এটা যদি তাঁরা একবার বুঝতে পারেন, তাহলে আর রক্ষা নেই! একবার তাঁরা রেগে গেলে তাঁদের সহজে বুঝিয়ে সুঝিয়ে আটকানো মুশকিল। এঁরা সহজেই রাগের বশে অবসাদে চলে যায়।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতকরা যখন কোনও বিষয় নিয়ে বেশ কৈতূহলী থাকেন, সেই সময় তাঁদের কেউ বিরক্ত করলেই , এঁরা রেগে যান। এঁদের রাগ এক্কেবারে অন্য মাত্রার হয়। রাগের বশবর্তী হয়ে যে এঁরা কী করে ফেলেন এঁরা নিজেরাই বুঝতে পারেন না।

 কর্কট

কর্কট

কর্কট রাশির জাতিকরা ভীষণ রকমের আবেগঘন মানুষ হন। কোনওভাবে এঁদের আবেগে আগাত লাগলে, এঁরা ছেড়ে কথা বলেন না। আঁরা সংবেনশীলও হন প্রচণ্ডরকমের। এদিকে, রাগের মাত্রাও তেমন জোরদার। সব মিলিয়ে এঁদের রাগ সংবেদনশীলতায় আঘাত লাগলেই বেড়ে ওঠে।

তুলা

তুলা

এমনিতে ধীরস্থির, শান্ত স্বভাবের মানুষ হন তুলা রাশির জাতকরা। তবে একবার যুক্তিবোধে আঘাত লাগলে এঁদের রাগ চরম মাত্রায় পৌঁছয়। কোনও রকমের অন্য়ায় অবিচার এঁরা সহ্য করতে পারেন না। এঁরা যোকোনও রকমের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাগের বশবর্তী হয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+