চৈত্র নবরাত্রির মহাঅষ্টমীতে গ্রহের মহামিলন, সাফল্যের সময় শুরু এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে চৈত্র নবরাত্রির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ত্রিশ বছর পর চৈত্র নবরাত্রির সময় শনি কুম্ভ রাশিতে থাকবে। গুরু বর্তমানে তার রাশি মীনে বসে আছেন এবং ২৮ মার্চ মীনে অস্ত যাবে। বুধ মেষ রাশিতে গমন করতে চলেছে। একই সময়ে সূর্যও মীন রাশিতে বসেছে। চৈত্র নবরাত্রির মহা অষ্টমীর দিন কেদার, হংসের মতো শুভ যোগ তৈরি হবে। আর এই কারণেই মহাঅষ্টমী কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। ২৯ মার্চ মঙ্গলবার পড়েছে মহাঅষ্টমী। ভাগ্যের দ্বার কাদের খুলতে চলেছে, দেখুন।

মিথুন রাশি
মহাঅষ্টমীতে শুভ যোগের প্রভাব পড়বে মিথুন রাশির জাতক-জাতিকাদের ওপর। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনেও আপনার সুখ লেগে থাকবে। সকল কাজেই সাফল্য লেগে থাকবে আপনার। ব্যবসায় কোনও বড় চুক্তিতে আপনি সই করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রেম জীবনে আপনার সাফল্য আসবে। সেখানে আপনি সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনেও আপনার সাফল্য আসবে। যেকোন ব্যবসার বিনিয়োগ করতে পারেন। দূরে কোথাও স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন। তিনি খুশি হলে আপনার দাম্পত্য জীবন সুখ বজায় থাকবে।

কর্কট রাশি
কর্কট রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে। কেরিয়ারে বিশেষ সাফল্য আনতে পারবেন আপনি। যারা চাকরি করছেন নতুন চাকরি পেতে পারেন। এই সময়ে রাজনীতিতে যারা যুক্ত তাদের সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক খুব ভালো হবে। আপনি সকল কাজেই সফলতা পাবেন। তাই প্রত্যেকটি কাজেই আপনি সফলতা পাবেন।
যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু। আর্থিকভাবে যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনার আয় বাড়বে। পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। নতুন নতুন চাকরি বা ব্যবসায়ে সাফল্য আসবে আপনার।

কন্যা রাশি
এই রাশির জাতক জাতিকাদের কাজের সুবর্ণ সুযোগ আসতে পারে। এই সময় আপনি নতুন চাকরি পেতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় যারা সরকারি চাকরিতে কর্মরত তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এসময় আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কোন কাজে তাড়াহুড়ো করবেন না।
মাথা ঠান্ডা করে যে কোন কাজ করলে আপনি সফলতা পাবেন। আপনি নতুন করে কর্মসংস্থানের খবর খুঁজে পাবেন। এ সময় যে সকল পড়ুয়া রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications