১২৫ বছর পর অক্ষয় তৃতীয়ায় তৈরি হবে ‘পঞ্চগ্রহী যোগ’, নতুন সম্পত্তির মালিক হবেন এরা

প্রতিবছর বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হয়। এবছর অক্ষয় তৃতীয়ার দিনে গ্রহের বিরল মিলনে এই দিনটির গুরুত্ব আরও বেড়েছে। ২২ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে মেষ রাশিতে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে।

কোন যোগ তৈরি হচ্ছে

কোন যোগ তৈরি হচ্ছে

অক্ষয় তৃতীয়ায় ১২৫ বছর পরে এমন একটি পঞ্চগ্রহী যোগ গঠিত হচ্ছে, যা চার রাশির ব্যক্তিদের খুব শুভ হবে, মা লক্ষ্মীর অপার আশীর্বাদ পাবেন কিছু রাশির ব্যক্তিরা। চাকরিতে তারা খুব উন্নতি করতে পারবেন। জীবনের সাফল্যের সময় শুরু হবে কিছু রাশির ব্যক্তিদের। তাদের মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানেন।

মেষ রাশি

মেষ রাশি

অক্ষয় তৃতীয়ার সময় মেষ রাশির জাতক-জাতিকাদের খুব সাফল্যের সময় শুরু হবে। এ সময় জীবনে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন চাকরির আপনার জন্য অপেক্ষা করছে।উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা করতে পারেন। সেখান থেকে আপনি আর্থিকভাবে লাভ করতে পারবেন। ছেলে মেয়েকে পড়াশোনার জন্য বাইরে পাঠাতে পারেন, সেখানে তারা যথেষ্ট নাম করতে পারবেন। সোনা কিনতে পারেন। সম্পত্তি করে বিক্রয় করতে পারেন। ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে আপনার।

 বৃষ রাশি

বৃষ রাশি

পঞ্চগ্রহী যোগের কারণে এই রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনার চাপ অনেক কমবে। আর্থিক সঞ্চয় বাড়বে। কাজের প্রতি আপনি সন্তুষ্ট হবেন। আর্থিক দিয়ে খুব উন্নতি করতে পারবেন। যারা বেসরকারি কাজ করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

অক্ষয় তৃতীয়ায় শুভ সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের। এই সময়ে চাকরি, ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সাফল্য অর্জন করতে পারবেন। কাজের জন্য বাইরে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য আপনার ভালোই যাবে। নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। জীবনে শুভ সময় শুরু আপনার।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অক্ষয় তৃতীয়া বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময় আপনি নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন।এই সময়ে আপনি যে কাজে অর্থ বিনিয়োগ করবেন সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন। শুধু তাই নয় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে শুভ সময় শুরু। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+