আগামী ২৫ মাস শনি এই রাশির ব্যক্তিদের ওপর শুভ দৃষ্টি ফেলবেন
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা ন্যায়ের দেবতা বলেই জানি। এই গ্রহ ঘর পরিবর্তন করে বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটির কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

কতদিন এক রাশিতে থাকবে শনি
শনি গ্রহের নাম শুনলে আমরা অনেকে ভয় পেয়ে যাই, তার কারণ এই গ্রহ যদি কোনও ব্যক্তির উপর অশুভ দৃষ্টি দেয় তাহলে তার জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এবং ২৫ মার্চ শনি কুম্ভ রাশিতে ২৫ মাস পর্যন্ত এক রাশিতে থাকবে।
শনি আড়াই বছর পর্যন্ত এক রাশিতেই বিরাজ করে। এই সময়ে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে, জানুন রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

বৃষ রাশি
শনি আগামী ২৫ মার্চ একই রাশিতে বিরাজ করবে। এই রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এই সময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের সাফল্যের সময় শুরু হবে।

মিথুন রাশি
শনির কারণে মিথুন রাশির ব্যক্তিদের সকল কাজে সফলতা লাভ করার সময়। শুধু তাই নয় যারা চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে আর্থিক লাভ হবে। এসময়ে স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারেন, আপনার সঙ্গে ভালো সময় কাটবেন তিনি।

কর্কট রাশি
শনির কারণে এই রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। শুধু তাই নয়, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। পুরনো ঋণ শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি
শনির কারণে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনি দূরে কোথাও যেতে পারেন। নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন। আবার আয় হবে প্রচুর। একাধিক জায়গা থেকে আপনি টাকা পাবেন। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি।

সিংহ রাশি
শনির কারণে সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন, ভালো কোনোও খবর আপনার জন্য অপেক্ষা করছে। এই সময় যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications