New Year 2024: ২০২৪ সালে বাড়তি খরচ এড়িয়ে চলবেন এই রাশির ব্যক্তিরা

২০২৩ সাল কাটিয়ে ২০২৪ এর দিকে এগোচ্ছে বিশ্ববাসী। ২০২৩ সালের পরে থাকা বা আটকে থাকা কাজগুলি ২০২৪ সালেই শেষ করবে, এমনই আশা সকল রাশির ব্যক্তিদের, নতুন বছরে কিছু রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো যাবে।

আবার কিছু রাশির ব্যক্তিদের উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে, তাঁরা কোনও কাজেই তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। ব্যবসায় নানান সমস্যার সম্মুক্ষীন হতে হতে পারে আপনাকে। এমনকি পরিবারের সকলের সঙ্গে অশান্তিও লেগে থাকবে আপনাদের। নতুন বছরে কোন রাশির ব্যক্তিদের আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হতে পারে, দেখুন।

New Year 2024

  • বৃষ রাশি

২০২৪ সালে বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের জীবনে সময়টা ততটা ভালো যাবে না। এসময় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আপনাকে। কোনও কাজে তেমনভাবে সফলতা না পাওয়ায় মানসিক চাপও বাড়তে থাকবে। এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যাবেন না, সেখান থেকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তাই আগে থেকেই সতর্ক থাকুন।

  • মীন রাশি

নতুন বছর পড়তেই মীন রাশির (Pisces) জাতক-জাতিকাদের জীবনে নানান সমস্যা আসবে। এই সমস্যা কাটাতে আপনার অনেক কাঠখড় পোড়াতে হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন না। আপনার সঙ্গে সকলের সর্বদাই অশান্তি লেগে থাকবে। তাই মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন। ব্যবসায় আপনার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাঁরা কোনও কাজে তেমনভাবে সফলতা পারবেন না। সন্তানের সঙ্গে মতবিরোধ লেগেই থাকবে আপনার

  • বৃশ্চিক রাশি

২০২৪ সালে বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব অসুবিধা হতে পারে। এসময় আপনার নতুন সম্পত্তিতে বিনিয়োগ না করাই ভালো। তাছাড়া আপনি যে নতুন বাড়ি, গাড়ি কেনার কথা ভাবছিলেন সেগুলি এসময় কিনবেন না। কারণ এসময় আপনাকে নানান ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। শত্রুরা এসময় আপনার ক্ষতি করবার জন্য মুখিয়ে থাকবেন। রাস্তায় বেরোলে খুব সাবধানে হাঁটাচলা করবেন, কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কোমর থেকে পায়ে ব্যথায় ভুগতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের।

  • মকর রাশি

মকর রাশির (Capricorn) জাতক জাতিকাদের নতুন বছরে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। আর যারা চাকরি করছেন, তাঁদের চাকরিতে নানান অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনাদের ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে, আগে থেকেই সতর্ক থাকুন। পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+