ভ্যালেন্টাইন্স ডেতে সঙ্গীর উষ্ণ স্পর্শ থেকে নয়া জীবন সঙ্গী পেতে চলেছেন কারা?
বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস। আর এই মাসের জন্য প্রায় সকল প্রেমিক-প্রেমিকা থেকে নবদম্পতিরা অপেক্ষা করে থাকেন। কারণ এই মাসেই কিন্তু ভালোবাসার সপ্তাহ পরে। শুরু হয় রোজ ডে দিয়ে, আর সপ্তাহ শেষ হয় ভ্যালেন্টাইন্স ডে দিয়ে।
আর এই বিশেষ দিনটি সকলের কাছেই খুব বিশেষ। বারো রাশির ব্যক্তিদের এই দিনটি কেমন যেতে চলেছে। তারা কি আদৌ মনের মানুষের সন্ধান পাবেন? দাম্পত্য জীবনে তারা কি সুখী থাকতে পারবেন? এই বিশেষ দিন কাদের কেমন কাটতে চলেছে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব থাকায় তারা জীবনে খুব সুখী হবেন। এই সময়ে যারা মনের মানুষের সন্ধান করছেন, তারা তা পেয়ে যাবেন। তাছাড়াও দম্পতিদের অত্যন্ত শুভ সময়। আপনি জীবনে সুখী হবেন। আপনার স্ত্রীর সঙ্গে এতদিন ধরে যে অশান্তির পরিবেশ ছিল, তা কাটিয়ে উঠতে পারবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের ভ্যালেন্টাইন্স ডে অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ এই সময়েই আপনি আপনার মনের মানুষের সন্ধান করতে পারবেন। শুধু তাই নয়, যারা অবিবাহিত রয়েছেন, তাদেরও বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি কিন্তু আপনার জীবন সঙ্গীর সঙ্গে একটি ডেটের প্ল্যান করতে পারেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা জীবনসঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে শুরু করবেন। অবিবাহিতরাও বিয়ের পাকা কথা হতে পারে। তাছাড়া যারা এখনও প্রেমিকা খুঁজছেন, তারা কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডের দিনই মনের মানুষ খুঁজে পাবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্যালেন্টাইন্স ডে অত্যন্ত রোমান্টিক হবে। কারণ চন্দ্র গ্রহের বিশেষ প্রভাব কর্কট রাশির ব্যক্তিদের ওপর পড়বে। তাই আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে এদিন সন্ধ্যেবেলায় বাইরে কোথাও সময় কাটাতে পারেন। তাছাড়াও আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও আপনার জীবনসঙ্গী আলাপ করিয়ে দিতে পারেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের এই ভ্যালেন্টাইন্স ডে অত্যন্ত বিশেষ হতে চলেছে। অবিবাহিতরা তাদের মনের মানুষকে খুঁজে পাবেন। দম্পতিরাও খুব ভালোভাবেই সময়টি কাটাতে পারবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা প্রেমের বন্ধনকে আরও দৃঢ় করতে এই বিশেষ দিনে আপনার জীবন সঙ্গীকে একটি গোলাপ দিতে পারেন। তাছাড়াও যদি আপনি নতুন জীবনসঙ্গী খোঁজেন, তাহলে তার মুখোমুখি হবেন আজ।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব থাকবে। তাই আপনার এই দিনটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক ভাবে কাটাতে পারবেন। শুধু তাই নয়, যারা অবিবাহিত রয়েছেন, তারাও কিন্তু তাদের মনের মানুষ খুঁজে পাবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্যালেন্টাইন্স ডে অত্যন্ত বিশেষ হবে। কারণ এসময় আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। তাছাড়া যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের মধ্যে ঘনিষ্ঠতাও আরও বাড়তে থাকবে।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের ভ্যালেন্টাইন্স ডে অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে লং ড্রাইভে যেতে পারেন। আপনার মনের মানুষের সঙ্গে যে অশান্তি চলছিল তা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। কারণ এই সময়ে ভ্যালেন্টাইন্স ডে থেকে আপনার কাছের মানুষের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। তাছাড়াও মনের মানুষের উষ্ণ স্পর্শ পেতে চলেছেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই বিশেষ দিনে মনের মানুষ খুঁজে পাবেন। এই রাশির জাতিকারা স্বামীর সঙ্গে সুখে থাকতে পারবেন।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের এই ভ্যালেন্টাইন্স ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসময় আপনার সঙ্গীর সঙ্গে আপনি খুব ভালো সময় কাটাবেন। তাছাড়াও আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকবে। তাছাড়া যারা অবিবাহিত রয়েছেন, তারা মনের মানুষ খুঁজে পেতে চলেছেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications