Chandra Grahan: ১৩৯ বছর পর বুদ্ধ পূর্ণিমার দিন ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, আর্থিক লাভ হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে কোনও গ্রহণকেই শুভ বলে মনে করা হয় না, প্রতিবছর মোট চারটি করে গ্রহণ হয়। দুটি সূর্যগ্রহণ আর দুটি চন্দ্রগ্রহণ। ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ ২০ এপ্রিল হয়ে গেছে। এবার ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যেটি ঘটবে মে মাসের ৫ তারিখ। যদিও ভারত থেকে গ্রহণ দৃশ্যমান হবে না, তাই সূতক সময়ও বৈধ হবে না।

কোন রাশির শুভ সময় শুরু হবে
গ্রহণের শুভ ও অশুভ প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের উপরেই। ১৩৯ বছর পর বুদ্ধ পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মিথুন রাশি
বছরের প্রথম চন্দ্রগ্রহণে মিথুন রাশির জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে জীবনে খুব লাভ হবে আপনার। আটকে থাকা কাজ শেষ হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে শুভ সময় শুরু হবে আপনার।

সিংহ রাশি
চন্দ্রগ্রহণের সময়ে সিংহ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা পাবেন। কঠোর পরিশ্রম করলে জীবনে সাফল্য নিশ্চিত। শুধু তাই নয় এসময় যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তাদের আর্থিক দিকেও খুব লাভ হবে।

কন্যা রাশি
চন্দ্রগ্রহণের সময় কন্যা রাশির জাতক জাতিকারা প্রচুর লাভবান হবেন। তারা যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। শুধু তাই নয় এসময় আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের। গ্রহণের অশুভ প্রভাব আপনাদের ওপর পড়বে না। এসময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার আটকে থাকার কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, যে সকল ব্যক্তি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।তাই ব্যবসায় আপনারা সাফল্য লাভ করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবেই সময় কাটাতে পারবেন।

মকর রাশি
চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময়ে ভ্রমণে যেতে পারেন। বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। এসময় আপনি সকল কাজে যেমন সফলতা পাবেন ঠিক তেমনি আর্থিক দিকে খুব লাভবান হবেন। আপনার জীবনের সকল ইচ্ছা পূরণ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications