চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে কোন রাশির ব্যক্তিরা কী করবেন, জানুন
মে মাসের ৫ তারিখ ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ।রাত ৮ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যা চলবে একটা পর্যন্ত। চন্দ্রগ্রহণের সূতক সময়ে ন’ঘন্টার আগে থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। যা গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তাই দেশ থেকে সূতক সময় বৈধ হবে না।

কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ
প্রথম চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আন্টার্টিকা, মধ্যএশিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।এই সময়ে নেতিবাচক প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপরেই। তবে এর থেকে যদি আপনারা বেরোতে চান তাহলে মেনে চলুন এই নিয়মগুলি ।

মেষ রাশি
যদি মেষ রাশির জাতক জাতিকারা চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব কমাতে চান তাহলে এই দিন দারিদ্র্য ব্যক্তিদের ১০০ গ্রাম মুসুর ডাল দান করুন।

বৃষ রাশি
গ্রহণের অশুভ শক্তি এড়াতে বৃষ রাশির ব্যক্তিরা ব্রাহ্মণদের ১০০ গ্রাম সাদা রঙের মিষ্টি দান করুন, যদি আপনি ব্রাহ্মণ না পান তাহলে অসহায় ব্যক্তিদেরও দান করতে পারেন।

মিথুন রাশি
মিথুন রাশির লোকেরা ১০০ গ্রাম সবুজ মুগ দান করুন দারিদ্র ব্যক্তিদের। এতে আপনার ওপরে পড়া চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব কেটে যাবে।

কর্কট রাশি
এই রাশির ব্যক্তিরা পরিবারের কোনও ব্যক্তিকে এই চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়ানোর জন্য গুড়, দুধ দান করতে পারেন। এটি আপনার জন্য খুব শুভ হবে।

সিংহ রাশি
জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, সিংহ রাশির জাতক-জাতিকারা যদি চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব তাহলে অভাবী, দারিদ্র ব্যক্তিদের গম, আটা দান করতে পারেন।

কন্যা রাশি
এই রাশির ব্যক্তিরা দারিদ্র ব্যক্তিদের বা অভাবী মহিলাদের বাড়িতে সাহায্য করতে পারেন। সেইসঙ্গে সবুজ রঙের একটি শাড়ি দান করা খুব শুভ বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে

তুলা রাশি
চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে তুলা রাশির ব্যক্তিরা দেবতাদের সাদা ফুল নিবেদন করতে পারেন।

বৃশ্চিক রাশি
এই রাশির ব্যক্তিরা কোনও অভাবী মহিলাকে একটি লাল রঙের শাড়ি দান করতে পারেন।

ধনু রাশি
চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে আপনারা বেসনের লাড্ডু মন্দিরে গিয়ে দান করুন।

মকর রাশি
মকর রাশির জাতিক জাতিকারা এই দিনে হনুমান মন্দিরে যান এবং তাঁকে পুজো দিন , তাহলে আপনার ওপর আর চন্দ্রগ্রহণের আর অশুভ প্রভাব পড়বে না।

কুম্ভ রাশি
এই রাশির ব্যক্তিরা বাড়ির কাছাকাছি কোনও শনি মন্দিরে যান এবং ভগবান শনির আশীর্বাদ নিন।

মীন রাশি
চন্দ্র গ্রহণের সময় মীন রাশির ব্যক্তিরা দিনের বেলায় তাদের কপালে চন্দনের তিলক পড়ুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications