মহাদেবের কৃপা পেতে শিবরাত্রিতে রাশি অনুসারে এই রঙের পোশাক পরুন
হিন্দুধর্মে মহা শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা। চলতি বছর মহা শিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি। মহা শিবরাত্রিতে রাশি অনুযায়ী এই রঙের পোশাক পরুন।
এতে আপনি ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করবেন। এমনকি জীবনে সফলতা পাবেন আপনি। চাকরি থেকে ব্যবসাতেও আপনি অনেক সুনাম অর্জন করতে পারবেন। এই বিশেষ দিনে কোন রাশির ব্যক্তিদের কোন রঙের জামাকাপড় পরা শুভ, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের এই বিশেষ দিনে নীল ও সাদা রঙের পোশাক পরবেন। সেই সঙ্গে শিবের পুজো করবেন, এতে চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে আপনার।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে গোলাপী রঙের পোশাক পরুন। এতে আপনার মন শান্ত থাকবে। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। আর্থিকদিকেও লাভ হবে আপনার।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরুন। এতে জীবনের সমস্ত বাধা দূর হবে । আপনি কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা সাদা ও নীল রঙের পোশাক পরুন। এতে আপনার চাকরি থেকে ব্যবসায় লাভ হবে।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারা এদিন ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে শিবের পুজো করবেন। সেই সঙ্গে লাল রঙের পোশাক পরুন। এতে আপনার জীবনের সমস্ত বাধা কাটবে।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকারা এই বিশেষ দিনে সাদা রঙের পোশাক পরুন। এতে আপনার মন শান্ত থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। চাকরিতেও লাভ হবে।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা এই বিশেষ দিনে বেগুনি, হলুদ কিংবা ধূসর রঙের পোশাক পরে শিবলিঙ্গে জল অভিষেক করুন। এতে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা লাল ও সাদা রঙের পোশাক পরুন। এতে মহাদেবের বিশেষ কৃপা পাবেন। জীবন থেকে সমস্ত সমস্যা কেটে যাবে।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে সাদা রঙের পোশাক পরবেন, সেই সঙ্গে ধুতুরা ফুল নিবেদন করবেন মহাদেবকে।
- মকর রাশি
শিবরাত্রি দিন মকর রাশির ব্যক্তিরা লাল ও সাদা পোশাক পরুন। এতে আপনার চাকরি থেকে ব্যবসায় সাফল্য আসবে। কেরিয়ারে উন্নতি হবে।
- কুম্ভ রাশি
মহা শিবরাত্রি দিন কুম্ভ রাশির ব্যক্তিরা অবশ্যই লাল, কমলা, ধূসর রঙের পোশাক পরে ভোলেবাবার পুজো করুন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ব্যবসায় লাভ হবে।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিরা মহা শিবরাত্রিতে লাল, গোলাপি ও সাদা রঙের পোশাক পরে শিবলিঙ্গে জল অভিষেক করলে আপনার জীবনে সুখ থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications