এই রাশির ব্যক্তিরা খেতে খুব ভালোবাসেন, কোন গ্রহের প্রভাবে ভোজনরসিক হন এরা?
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, প্রতিটি ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে কিন্তু সব কিছু জানা যায়। যে ব্যক্তি কী পছন্দ করেন অর্থাৎ তিনি কি খেতে পছন্দ করেন। আবার তিনি পড়াশোনা কী নিয়ে করলে, কীভাবে জীবনে এগোতে পারবেন।
তিনি কেমন মানুষ, তার ব্যক্তিত্ব যেমন সবই জানা যায়। আর প্রত্যেকটি রাশিচক্র নিজস্ব নানান ব্যক্তিত্ব রয়েছে। এমন কিছু রাশির ব্যক্তিরা রয়েছেন যারা খেতে ভীষণ পছন্দ করেন। এমনকি রান্না করতেও ভীষণ পছন্দ করে এই রাশির ব্যক্তিরা।

খুব ভালো রান্না করেন তারা। সেই সঙ্গে এটা খেতেও ভীষণ পছন্দ করেন। এক কথায় তাদের ভোজন রসিক বলা চলে। তবে এই গ্রহের প্রভাবে কিন্তু তারা ভোজন রসিক। তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, আপনি কি রয়েছেন সেই তালিকায়?
- কারা মিষ্টি খেতে পছন্দ করেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি, মঙ্গল ও শনি গ্রহের শুভ প্রভাব রয়েছে। সেই লোকেরাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করেন। তাছাড়াও যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী, তারা মিষ্টি খেতে খুব ভালোবাসেন। বা যাদের মঙ্গল গ্রহ জন্মকুণ্ডলীতে শুভ ও সপ্তম ঘরে অবস্থান করছে সেই সব লোকেরা সর্বদাই ভালো খাবারের খুঁজে বেড়ান। যেখানেই তারা ভালো খাবার পান, সেখানেই তারা খান। এক কথায় তাদের ভোজনরসিক বলা চলে।
- কারা নতুন খাবারের সন্ধান করেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শনি গ্রহ যদি শুভ স্থানে থাকে তাহলে তিনি নতুন নতুন খাবার খুঁজে বেড়ান অর্থাৎ খেতে ভালবাসার পাশাপাশি তিনি কিন্তু যথেষ্ট বিলাসবহুল ভাবে জীবন কাটান। সেই সঙ্গে নতুন খাবারের সন্ধান করেন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা খেতে খুব পছন্দ করেন। এক কথায় এরা ভোজন রসিক। এরা নতুন খাবার খোঁজেন। তবে এরা সব থেকে বেশি খেতে পছন্দ করেন। মশলাদার খাবার অর্থাৎ তেল মশলাযুক্ত খাবার খেতে এরা খুব ভালোবাসেন। এমনকি বিলাসবহুলভাবে জীবনযাত্রাও এরা খুব বিশ্বাসী।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন। তাছাড়া এই রাশির জাতক জাতিকারা বাড়িতে প্রায় সময়ই মিষ্টি তৈরি করেন। সেই সঙ্গে এরা বাইরের খাবারও খেতে খুব পছন্দ করে অর্থাৎ ফাস্টফুডের প্রতি এদের একটা আলাদাই লোভ থাকে।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকার ভোজনরসিক। এই রাশির ব্যক্তিরা নিজেরাই রান্না করে খেতে বেশি পছন্দ করেন। এরা সুস্বাদু খাবার খেতে খুব ভালবাসেন। আমিষ খাবারের প্রতি এদের বিশেষ টান থাকে। তাই এরা নিরামিষ খাবার একদমই খেতে পারেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications