ভাগ্য পরিবর্তন করতে চাইছেন? তাহলে আজই পরুন পান্না, কারা ভুলেও পরবেন না এই স্টোন, জানুন

জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি ব্যক্তির জন্মকুন্ডলীতেই অনেক গ্রহরা শুভ স্থানে থাকে। আবার এমন অনেক গ্রহ রয়েছে যারা সঠিক স্থানে থাকে না। যাদের অশুভ প্রভাবে ব্যক্তির জীবনে খুব খারাপ সময় শুরু হয়।

তাদের জীবনে আসে নানান সমস্যা। জ্যোতিষীদের মতে, আপনি যদি গ্রহদের শুভ প্রভাব পেতে চান তাহলে নানান নানান স্টোন (পাথর) পরতে পারেন।

panna Ring

  • পান্না পরলে কীসের উন্নতি হয়

যেমন আপনার জন্ম কুণ্ডলীতে যদি বুধ গ্রহ দুর্বল স্থানে থাকে তাহলে তাকে শক্তিশালী করতে আপনি পান্না পরতে পারেন। পান্না সবুজ রঙের পাথর। পান্না পরলে ব্যবসা থেকে কর্মজীবনে উন্নতি করতে পারবেন আপনি। তবে সব রাশির জাতক-জাতিকারা পান্না পরতে পারেন না।

  • কারা পরতে পারবেন

কন্যা ও মিথুন রাশির জাতকরা পান্না পরতে পারেন না। শুধু যে বুধ অশুভ স্থানে থাকলেই পান্না পরা যায়, তা কিন্তু নয়। যদি আপনার রাশিফলের পঞ্চম ও নবমঘরে বুধ গ্রহ থাকে তারাও কিন্তু পান্না পড়তে পারেন। তবে কন্যা রাশির নবম ঘরে আর মিথুন রাশির অষ্টম ঘরে যদি বুধ থাকে তাহলে কখনোই পান্না পড়বেন না। এড়িয়ে চলুন প্রবাল পরাও। বৃশ্চিক ও কর্কট রাশির ব্যক্তিদের পান্না পরা খুব শুভ।

  • কারা পান্না পরা এড়িয়ে চলবেন

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পান্না পড়লে ব্যক্তির বুদ্ধি বাড়তে থাকে। কর্মজীবন থেকে ব্যবসায় তারা এগিয়ে যেতে পারেন। শুধু তাই নয়, যারা মিডিয়া, সংগীত, লটারির ব্যবসায় যুক্ত তারাও জীবনে এগোতে পারেন। তবে যারা সঠিকভাবে কথা বলতে পারেন না, যাদের উচ্চারণ ঠিক নয়। তাদের পান্না না পড়াই ভালো। এতে তাঁদের আরও অসুবিধার মধ্যে পড়তে হতে পারে।

  • পান্না পরার আগে মানুন এগুলি

বুধবার পান্না পরা উচিত। পান্না সোনার ধাতুতে তৈরি করে পড়বেন। পড়ার আগে গরুর দুধ, গঙ্গাজল দিয়ে আংটি শুদ্ধ করবেন। তবেই পান্না পড়বেন। না হলে পড়বেন না। নাহলে আপনি কিন্তু কোনও শুভ ফল পাবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+