আসছে রথযাত্রা! এই বিশেষ সময়ে কাদের ভাগ্যের চাকা ঘুরবে, এদের জীবনে আসবে নানান সমস্যা

আসছে রথযাত্রা উৎসব! চলতি বছর ৭ জুলাই পালিত হবে রথযাত্রা, উল্টোরথ পড়েছে ১৬ জুলাই। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব।

এই বিশেষ দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন জগন্নাথ ভক্তরা। এসময় মহাপ্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিশেষ পুজোর আয়োজন করেন সকলে। রথযাত্রা সময় কোন রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে, তা জানুন।

astrology

  • মেষ রাশি

রথযাত্রার সময় মেষ রাশির ব্যক্তিদের মোটামুটি যাবে। তবে এই সময়ে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে। জগন্নাথ দেবের কৃপায় আপনি এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য মিলবে।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের এই সময় অত্যন্ত শুভ যাবে। সৃজনশীল কাজের প্রতি আপনার আগ্রহ ক্রমশ বাড়তে থাকবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা মাতার সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের এসময় খুব ভালো সময় যেতে চলেছে। এই সময় সন্তানের সুখবরে আপনি আরও খুশি হবেন। এই সময় সমস্ত রকম অসুবিধা থেকে বের হতে পারবেন আপনি। ধর্মীয় কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে আপনার বাড়িতে। আপনার খুব খুশিতে থাকবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের রথযাত্রার সময় অত্যন্ত শুভ সময়। এসময় বাড়িতে যে ঝামেলা ছিল সেগুলো থেকে বাড়িতে বেরোতে পারবেন। বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। এই সময়ে আপনার দাম্পত্য জীবনেও আপনি সুখে থাকতে পারবেন।

  • সিংহ রাশি

রথযাত্রা সময় সিংহ রাশির ব্যক্তিদের সম্মান বাড়তে থাকবে। সকলে আপনার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করবেন। শিক্ষার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেকার রয়েছেন তাঁরা কাজ পেয়ে যাবেন। মানসিক চাপ অনেকটাই কমবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের রথযাত্রা অত্যন্ত অশুভ হবে। এসময় কোনও কাজে তেমন ভাবে সফলতা অর্জন করতে পারবেন না। প্রত্যেকটি কাজেই আপনি বাধা প্রাপ্ত হবেন। এই সময়ে জগন্নাথ দেবের পুজো করলে আপনি জীবনে এগোতে পারবেন।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের রথযাত্রা সময় খুব শুভ সময় যাবে। এই সময় আপনার মনে খুশি লেগে থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য খুব ভালো সময়। এসময় পরীক্ষা যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই বিশেষ সময়টি অত্যন্ত শুভ। এসময় আপনার ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা চাকরি করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। পারিবারিক সমস্যা মিটে যাবে।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিরা ব্যবসা করতে পারেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খুঁজে পেতে পারেন। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। এসময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো যাবে। এই সময় সহকর্মীদের সঙ্গে একটু অশান্তি লেগে থাকবে। তবে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের কথা পাকা হতে পারে। এসময় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের পরিশ্রম করে চলতে হবে। সকলের সঙ্গে কথাবার্তা নিয়ন্ত্রণে রেখে বলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে আপনি খুব ভালো থাকতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। সকল কাজে মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন। ব্যবসায় সাফল্য আসবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+