Durga Puja 2023: দুর্গাপুজো কেমন কাটবে বারো রাশির ব্যক্তিদের, কী বলছে জ্যোতিষশাস্ত্র

হিন্দুদের একটি বড় উৎসব হল দুর্গাপুজো। আর এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকল মানুষ। দুর্গাপুজো আসতে আর বেশি দিন বাকি নেই। দুর্গাপুজোর সময় কাদের ভাগ্য ভালো যাবে, আর কাদের ভাগ্য খারাপ যাবে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনেক রাশির ব্যক্তিরাই।

জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, বারো রাশির উল্লেখ রয়েছে। মা দুর্গার কৃপা কিছু রাশির ব্যক্তিরা পাবেন। আর্থিক দিকেও তারা যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন। ঠিক তেমনই অনেক রাশির ব্যক্তিদের জীবনে সফলতা আসবে না। দেখুন, দুর্গাপুজোর সময় কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে, কাদের খারাপ সময় আসতে চলেছে, দেখুন।

Durga Puja 2023

  • মেষ রাশি

দুর্গাপুজোর সময় মেষ রাশির (aries) জাতক জাতিকাদের অত্যন্ত ভালো শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবেন। সপ্তমী থেকে আপনার জীবনের সবথেকে ভালো সময় শুরু হবে। ব্যবসাতেও মিলবে সফলতা।

  • বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। মা দুর্গার কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত। এসময় আপনার শরীর বেশ ভালো থাকবে। কর্মজীবনে আপনি খুব উন্নতি করতে পারবেন। আর্থিক সমস্যায় ছিলেন সেই সমস্যা বের হতে পারবেন। মা দুর্গার কৃপায় আপনার কেটে যাবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হতে পারেন। এসময় আপনারা নতুন বাড়ি, গাড়ি কিনতে পারেন। অষ্টমীর পর থেকে আপনাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। কোনও কাজেই আপনারা পিছিয়ে থাকবেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) ব্যক্তিদের খুব শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার সদভাব বজায় থাকবে। দেবী দুর্গার কৃপায় দু’হাত ভরে টাকা আসবে।

  • সিংহ রাশি

সিংহ রাশির (leo) ব্যক্তিদের পরিবেশ মিশ্র থাকবে। তার কারণ আপনারা যেমন অর্থ উপার্জন করতে পারবেন। তবে তেমনি বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। এসময় সংসারে অশান্তি লেগে থাকবে। কোনও কাজে তেমনভাবে সফলতা আসবে না। তাই মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের এই সময়টি খুব একটা ভালো যাবে না। এই সবাই খরচ করার আগে ভেবেচিন্ত্য করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার অশান্তি লেগেই থাকবে। আপনি কোনও কাজে সফলতা অর্জন করেন করতে পারবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাবতে হবে।

Durga Puja 2023

  • তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। এসময় পরিবারের সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা আপনার কেড়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি (Scorpio) এই সময়টি অনুকূলেই থাকবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। সঞ্চিত সম্পদ বৃদ্ধি হওয়ার সময় সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের কাঙ্ক্ষিত পদোন্নতি হবে। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। তবে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের জন্যই সময়টি খুব একটা ভালো নয়। এসময় আপনার নানান সমস্যা আসবে। আর্থিক দিকে আপনাকে বারবার পিছিয়ে পড়তে হবে। তবে মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন, বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি।

  • মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের জন্য এই সময়টি অত্যন্ত সুন্দর। দেবী দুর্গার কৃপায় আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যে কাজের চেষ্টা করবেন সেখানেই সফলতা মিলবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করুন, সেখানেও আসবে সফলতা। মন আপনার খুব শান্ত থাকবে।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) জাতক জাতিকাদের এই সময়টি ততটা ভালো নয়, এসময় পুজোয় মন দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে ততটা সুখী হবেন না। আপনি যারা অংশীদারিত্ব ব্যবসায়ে যুক্ত তাদের জন্য খুব খারাপ সময়। এসময় আর্থিকভাবে আপনি পিছিয়ে পড়বেন। তাই মাথা ঠাণ্ডা রাখুন।

  • মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক-জাতিকাদের জন্য এই সময়টি মোটামুটি। এসময় আপনার আর্থিক দিকে খরচ বাড়বে। তবে অর্থ লাভ কিন্তু ভালোই হবে, দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভাববেন। এসময় পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+