রথের আগেই জানুন, জগন্নাথ দেবের কৃপায় জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেন কারা?

জ্যোতিষশাস্ত্রে মোট ১২টি রাশি, ৯ টি গ্রহ, ২৭ টি নক্ষত্রের উল্লেখ রয়েছে। আর প্রত্যেকটি রাশির ব্যক্তিদের মধ্যে কিছু গুণাবলী, ব্যক্তিত্ব থাকে। আবার কিছু রাশির ব্যক্তিরা খুব ভাগ্যবান হন।

কারণ তাদের ওপর দেবতাদের কৃপা থাকে। সামনেই রথযাত্রা। আপনি কি জানেন জগন্নাথ দেবের প্রিয় রাশি কারা। কাদের উপর জগন্নাথ দেবের কৃপা থাকে, জানুন।

Rathyatra

  • বৃষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশির জাতক জাতিকাদের উপর জগন্নাথ দেবের বিশেষ কৃপা থাকবে। তাই তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই তারা বাধাপ্রাপ্ত হন না। প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারেন। এদের মানসিক চাপ একদম থাকে না। তারা ব্যবসায়ও খুব উন্নতি করতে পারেন। এরা ওকালতি, সাংবাদিকতা, সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন। তারা কোনও কাজেই পিছিয়ে পড়েন না। দেবতার কৃপায় তারা প্রচুর সম্পদের অধিকারী হয়ে থাকেন।

  • কর্কট রাশি

জগন্নাথ দেবের প্রিয় রাশি হল কর্কট রাশি। এই রাশির ব্যক্তিদের ওপর দেবতার বিশেষ কৃপা থাকে। তাই তারা সর্বদা উচ্চস্থানে চাকরি ক্ষেত্রে যুক্ত থাকেন। জীবনে তাঁদের সর্বদাই সুখ লেগে থাকে। কোনও কাজে তারা পিছিয়ে পড়েন না এই রাশির ব্যক্তিরা। সর্বদাই সকলের সঙ্গে ভালোভাবে কাজ করে থাকেন এরা। কোনও ব্যক্তিকে অপমান করেন না তাঁরা। ব্যবসাতে সফলতা অর্জন করতে পারেন আপনি। দাম্পত্য জীবনেও এরা কিন্তু খুব সুখী হন। এরা আর্থিক দিকে কখনোই অসুবিধার মধ্যে দিয়ে যান না।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের উপর জগন্নাথ দেবের বিশেষ কৃপা থাকে। তাই এই রাশির ব্যক্তিরা কঠোর পরিশ্রম করতে কখনোই পিছপা হন না। কঠোর পরিশ্রম করেন বলে এরা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারেন। এদের জীবনে প্রচুর শত্রু রয়েছেন। তবে শত্রুরা কিন্তু এদের কখনোই ক্ষতি করতে পারেন না। দেবতার কৃপায় এরা খুব মিষ্টভাষী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। এরা খুব দয়ালু হয়ে থাকেন। এই রাশির ব্যক্তিরা নিত্যদিন যদি জগন্নাথ দেবের পূজা করেন। তাহলে এরা দেবতার কৃপা দেবতার আশীর্বাদ আরও পান।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের উপর জগন্নাথ দেবের বিশেষ কৃপা থাকে। তাই তারা সকল কাজেই এগোতে পারেন। জীবনে তাদের সর্বদাই সুখ বজায় থাকে। এদের হাত কখনোই ফাঁকা থাকে না। এরা প্রচুর টাকার অধিকারী হন। বিলাসবহুলভাবে জীবনযাত্রা করতে পারেন এই রাশির জাতক জাতিকারা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+