'আই লাভ ইউ' বলে প্রেম নিবেদনের দম অনেকেরই থাকেনা! কেন এমন ঘটে ,উত্তর দিচ্ছে শাস্ত্র
প্রেম কখনোই এক কথার বিষয় নয়। বহু কথার পর প্রেম জমতে শুরু করে । আর একটা সময়ের পর আসে সেই আবেগঘন মুহূর্ত, যখন একে অপরকে বলে ফেলতেই হয় সেই 'ম্যাজিক্যাল ওয়ার্ডস'।
প্রেম কখনোই এক কথার বিষয় নয়। বহু কথার পর প্রেম জমতে শুরু করে । আর একটা সময়ের পর আসে সেই আবেগঘন মুহূর্ত, যখন একে অপরকে বলে ফেলতেই হয় সেই 'ম্যাজিক্যাল ওয়ার্ডস'। প্রেমের প্রস্তাব দিতে গিয়ে অনেকেই বিপাকে পড়ে যান। সঠিক সময়ে 'আই লাভ ইউ' বলে ওঠা অনেকের দ্বারাই হয়না! কেন এমন হয়,তার জবাব দিচ্ছে শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মতে , বেশ কিছু রাশির জাতক জাতিকারা সহজে প্রেমের প্রস্তাব দিতে পারেন না। কোন কোন রাশির ক্ষেত্রে এই সমস্যা হয় দেখে নিন।

মিথুন
মিথুন রাশির জাতকরা প্রেমের ক্ষেত্রে বিভিন্নতা পছন্দ করেন। তবে প্রেমে হাবুডুব খেলেও এঁরা সহজে বলতে পারেন না আসল কথাটি! ক্রাশের সামনে 'আই লাভ ইউ' বলতে গেলেই এঁরা সমস্যায় পড়ে যান। তবে একটু সময় বেশি নিলেও এঁরা একটা সময়ে মনের কথাবলে ফেলেন!

কন্যা
কন্যা রাশির জাতক জাতিকারা একদম পারফেকশনিস্ট। যতক্ষণ না নিজেরা মাটির তলায় পোক্ত জমি পাচ্ছেন ততক্ষম কিছুতেই এঁরা প্রেমের প্রস্তাব দেননা। জমি শক্ত হলে তবেই এগিয়ে আসেন এঁরা।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রথমে পরিস্থিতি বিচার করেন। তারপরই একমাত্র বিয়ে বা প্রেমের বিষয়ে এগিয়ে যান। খানিকা সময় নিয়ে 'আই লাভ ইউ'বলতে পছন্দ করেন।

মকর
মকর রাশির জাতক জাতিকারা নিজেদের মধ্যেই মনের কথা রেখে দিতে বেশি পছন্দ করেন। তবে নিরালা পেলে আবেগে ভেসে যেতেও অপছন্দ করেন না। তবে কোনওভাবেই প্রেমের সম্পর্কে নিজের থেকে প্রস্তাব দেন না।

কুম্ভ
জমি যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ মনের কথা বলেন না এঁরা। তবে কুম্ভ রাশির জাতক রা নিজের খোলস ছেড়ে বেরিয়ে খুব কম বারই বলতে পারেন 'আই লাভ ইউ'!












Click it and Unblock the Notifications