এই রাশির জাতকরা খুব জেদি এবং একগুঁয়ে হন
এই রাশির জাতকরা খুব জেদি এবং একগুঁয়ে হন
বিভিন্ন মানুষের বিভিন্ন রাশি হয়। প্রতিটি রাশির একটি অধিপতি গ্রহ থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২ টি রাশির চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন হয়। তার মধ্য় পড়ে জাতকদের দোষ এবং গুণ। সেইসবের ভিত্তিতেই বিভিন্ন মানুষের বিভিন্নরকম স্বভাব হয়। কথা বলার ধরন থেকে শুরু করে দৃষ্টিভঙ্গী মতামত প্রকাশ সবকিচুতে পার্থক্য় লখ্য় করা যায়। কোনও ব্যক্তির স্বভাব কীরকম, তার উপরই নির্ভর করে যে তিনি কী কী কাজ করবেন। আবার রাশিভেদে কিছু কিছু জাতক জাতিকা খুব জেদি হন। কোনও বিষয়ে তারা আপস করতে চান না। নিজেদের অবস্থানে অনড় থাকেন। যা বলেন, ঠিক সেটাই করেন।
একনজরে দেখে নিন কোন কোন রাশির জাতকরা জেদি প্রকৃতির হন

মেষ রাশি
মেষ রাশি হিংস্র প্রকৃতির হয়। তাদের প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছে। তারা আবেগপ্রবণ এবং কারও কথা শোনে না। তারা নিজেদের অবস্থানে এতোটাই অনড় থাকেন যে, কোন কিছুর বিনিময়ে তারা পিছ পা হন না। তাদের একগুঁয়ে আচরণ অনেকের বিরক্তির কারণ হয়ে ওঠে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা চায় তাদের জীবনের সবকিছুই সেরা হোক। তারা বিপরীত দিকে থাকা মানুষটির কাছে বিশেষত্ব প্রকাশে দ্বিধা বোধ করেন না। এই রাশির জাতক জাতিকারা খুব স্থির এবং জেদি হয়। এই রাশির মানুষদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রবল তাগিদে নিজেদের জেদ ধরে রাখেন। তারা লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেন এবং যতক্ষণ না তারা পছন্দসই ফলাফল না পায়, ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয় না।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের স্বভাব অত্যন্ত কঠোর এবং জেদি বলে মনে করা হয়। একবার যে কাজ করবেন বলে ভেবে নেন তারা, তা পুরো করে তবেই দম ফেলেন।
যে কোনও কাজ সম্পূর্ণ করার জন্য তৈরি থাকেন। কন্যা রাশির জাতকদের সাফল্য অর্জনের যে জেদ আছে, সেই জেদ তাদেরকে সকলের থেকে স্বতন্ত্র করে তোলে।

মকর রাশি
মকর রাশির মানুষ নিজেদের জেদে অনড় থেকে শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়ে চলেন। যেহেতু তারা নিজেরা স্বাবলম্বী হন, তাই তারা কেবল নিজেদেরকে বিশ্বাস করেন এবং প্রতিটি বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার সময় অন্য়ের মতামতের কোন দাম থাকে না তাদের কাছে। কারণ তারা অন্যকে বোঝার চেষ্টা মোটেও করেন না।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির মানুষ খুব নীরবে অন্য়ের কথা শোনেন। কিন্তু মতামত প্রকাশের সময় শুধুমাত্র তাদের মনোভাবকেই গুরুত্ব দেন। তারা এই দিকটিতে বেশ একগুঁয়ে হন। তারা মনে করেন যে, তারা যা করে সেটাই ঠিক। অন্যদের দ্বারা প্রভাবিত বা নতি স্বীকার করেন না।












Click it and Unblock the Notifications