বুদ্ধির জোরে যে কাউকে বোকা বানাতে পারেন এই ৪ রাশির জাতকরা! কী বলছে শাস্ত্র
বুদ্ধির জোরে যে কাউকে বোকা বানাতে পারেন এই ৪ রাশির জাতকরা! কী বলছে শাস্ত্র
জ্যোতিষ শাস্ত্রের ১২ টি রাশির মধ্যে প্রত্যেকটির ভিতরই কোনও না কোনও গুণ রয়েছে। আবার প্রতিটি রাশির ভিতর কোনও রকমের ভ্রান্তি, দুর্বলতাও রয়েছে। দোষে, গুণে মনুষ্যজীবনের বড় অংশ জুড়ে রয়েছে এই রাশিগুলি। একনজরে দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি বুদ্ধিমান কোন কোন রাশির জাতকরা হন !

মেষ
জ্যোতিষ শাস্ত্র মতে , মেষ রাশির জাতকরা অত্যন্ত বুদ্ধিমান হন। এঁরা সহজেই যে কাউকে বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করে নিতে পারেন। কথা বলার খুব সুন্দর দক্ষতাও রয়েছে এঁদের বুদ্ধিমত্তার সঙ্গে। কাজের ক্ষেত্রে বুদ্ধি এঁদের চিরকালই মদত করে।

সিংহ
বাকি রাশিগুলির থেকে সিংহ রাশির জাতকদের বুদ্ধি অনেকটাই বেশি। কাউকে বোকা বানানো এঁদের বাঁ হাতের খেলা প্রায়। সহজে মন জিতে নিয়ে জনপ্রিয়তা অর্জন করে এঁরা নিজের কাজ সম্পন্ন করে নেন।

কন্যা
কন্যা রাশির জাতকরা অত্যন্ত মিষ্টভাষী হন। এমনই দাবি শাস্ত্র মতের। অঁরা নিজের কথায় বার্তায় সকলের সঙ্গে সহজে বন্দুত্ব করে নিতে পারেন। এরপর নিজের কাজ অনুযায়ী সেই ব্যক্তিকে ব্যবহার করতে পারেন এঁরা! বলছে জ্যোতিষ মত। এইভাবে এঁরা মন জয় করে থাকেন ও নিজের কাজেও সাফল্য পান।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চোখে মুখে কথা বলতে পারেন বলে দাবি শাস্ত্রজ্ঞদের এঁদের চরম বুদ্ধিবলে বহু সমস্যাই সহজ হয়। আর কোনও বাধা সামনে এলেও এঁরা কাটিয়ে ফেলেন। তেমনই সহজে কাউকে বোকা বানারো ক্ষেত্রে এঁদের জুড়ি নেই!












Click it and Unblock the Notifications