স্থান পরিবর্তন করছেন মঙ্গল, কোন কোন রাশির উপর পড়তে চলেছে সরাসরি প্রভাব?

স্থান পরিবর্তন করছেন মঙ্গল, কোন কোন রাশির উপর পড়তে চলেছে সরাসরি প্রভাব?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ৯টি গ্রহই সময়ে সময়ে তাদের অবস্থান পরিবর্তন করে থাকে। জ্যোতিষ শাস্ত্র মতে যেকোনও গ্রহের রাশি পরিবর্তন সবসময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে ভাগ্যের গতিবিধি নির্ণয় করা হয়। কারণ গ্রহের যেকোনও অবস্থান এবং স্থান পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে ১২ টি রাশিচক্রের কার্যকলাপের উপর। গ্রহের এই পরিবর্তন যে কোনও মানুষের জীবনকে প্রভাবিত করে। ২৬ ফেব্রুয়ারি আবারও একই রকম পরিবর্তন ঘটতে চলেছে। গ্রহদের সেনাপতি মঙ্গল তাঁর স্থান পরিবর্তন করতে চলেছেন। মকর রাশিতে প্রবেশ করতে চলেছেন এই গ্রহ। মঙ্গল গ্রহের এই গমন ৫টি রাশির জাতক জাতিকাদেরদের ভাগ্য উজ্জ্বল করতে চলেছে। এই পরিবর্তন এই লোকেদের জন্য বড় আর্থিক সুবিধা দেবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশিতে কী কী প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

মকর রাশিতে মঙ্গল গমন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ প্রমাণিত হতে চলবে। যেহেতু মঙ্গল মেষ রাশির অধিকারী গ্রহ, তাই এই রাশির ব্যক্তিরা তাঁদের সঙ্গীর প্রতি খুব খুশি হতে চলেছেন। এই সময় তাঁরা অর্থ লাভ করতে সক্ষম হবে। এই সময় এই রাশির কর্মজীবনে অগ্রগতি হবে । কিছু ভাল সুযোগ পাওয়া যেতে পারে, যা ভবিষ্যতে বড় সুবিধা দেবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য মঙ্গল রাশির পরিবর্তন ভাগ্য বৃদ্ধি করবে। প্রতিটি কাজেই সাফল্য আসবে। হঠাৎ কোথাও থেকে কোনও জায়গা থেকে টাকা লাভের সম্ভাবনা রয়েছে। এটি কোনও পুরানো ঋণ পরিশোধে সহায়তা করতে পারে। মঙ্গলের এই অবস্থান পরিবর্তন সামগ্রিকভাবে সময় ভালো নিয়ে আসবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসায় লাভবান হবেন। এই রাশির জাতকদের এই সময় পদোন্নতি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে একটি বড় চুক্তি হতে পারে। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। ঘরে সুখ শান্তি বজায় থাকবে।

 ধনু রাশি

ধনু রাশি

মঙ্গলের এই রাশি পরিবর্তন ধনু রাশির জাতকদের জন্য প্রচুর আর্থিক সুবিধা নিয়ে আসবে। বিশেষ করে শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনেক উপকৃত হবেন। ব্যবসায়ীরাও প্রচুর মুনাফা করবেন।

মীন রাশি

মীন রাশি

মকর রাশিতে মঙ্গলের প্রবেশ মীন রাশির জাতক জাতিকাদেরদের জন্য আয় বৃদ্ধির কারণ হতে পারে। আর্থিক অবস্থা মজবুত হবে। ভালো কাজের অফার পেতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+