বুধের অবস্থান পরিবর্তনের ফলে উপকার পেতে চলেছেন এই রাশির জাতকরা
বুধের অবস্থান পরিবর্তনের ফলে উপকার পেতে চলেছেন এই রাশির জাতকরা
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রীতিটি গ্রহ বিশেষ বিশেষ গুরুত্ব বহন করে থাকে রাশিচক্রের উপর। এবং প্রতিটি রাশির সরাসরি প্রভাব থাকে মানুষের জীবনধারার উপর। জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধি, যুক্তি, বাক্য, চতুরতা, ব্যবসার কারক গ্রহ হিসাবে মনে করা হয়। বুধ গ্রহের কৃপা থাকলে ব্যক্তি প্রচুর অর্থ উপার্জন করেন এবং তার বুদ্ধিমত্তা থেকে সম্মানও পান। এখন বুধের অবস্থান মকর রশিতে। আগামী ৬ মার্চ পর্যন্ত এই রাশিতেই অবস্থান থাকবে গ্রহ রাজকুমার বুধের। আর এই অবস্থানের ফলে লাভ মিলবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের।

ভাগ্যের চাকা ঘোরাবে বুধ
জ্যোতিষশাস্ত্রে একটি শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয় বুধকে। এই গ্রহ থেকে সর্বাধিক শুভ ফল পেতে, স্থানীয়দের সবুজ রঙ ব্যবহার করা উচিত। যেমন সবুজ শাকসবজি খাওয়া, সবুজ জামাকাপড় পরা, সবুজ রঙের কলম ব্যাবহার করা ইত্যাদি। আগামী ৪৫ দিন বুধের কৃপা পেতে চলেছেন রাশিচক্রের অন্তর্গত এইসব রাশির জাতক জাতিকারা।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়ে কর্মজীবনে সাফল্য পাবেন। শুভ কাজে অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি জীবনে অর্থ লাভ হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। এই সময়টি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও শুভ বলে বিবেচিত হবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বুধের বর্তমান অবস্থা শুভ ফল দান করতে চলেছে। বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুব ভালো সুযোগ বয়ে নিয়ে আসবে। দীর্ঘদিন ধরে থেমে থাকা কাজ পুনরায় চালু হবে। কর্মজীবনে সুবিধা হবে। বেকারদের চাকরি পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাবে ফলে আর্থিক পক্ষ মজবুত হবে। কাজের ক্ষেত্রে ভালো ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হবেন এই রাশির জাতকরা।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনগুলি খুব ভালো ফল দিতে চলেছে। ধনু রাশির জাতকরা এই ৪৫ দিনে প্রতিটি কাজে সাফল্য পাবেন। ভালো কাজ করলে তার প্রশংসা পাবেন। বিনিয়োগে লাভ হবে। এই সময় বাড়ি বা গাড়ি কেনার সিদ্ধান্ত নিলে তা খুবই শুভ হবে। ছাত্রদের জন্য এটি একটি ভালো সময়, যে কোনো পরীক্ষায় সাফল্য লাভ করবে ধনু রাশির পড়ুয়ারা।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications