সূর্য এবং শনির সংমিশ্রণ অবস্থানে লাভবান হতে চলেছেন এইসব রাশির জাতকরা

সূর্য এবং শনির সংমিশ্রণ

জ্যোতিষ শাস্ত্রে মানব জীবনে ঘটে চলা প্রতিটি কারনের জন্য সরাসরি রাশিচক্রের প্রভাব বলে মনে করা হয়ে থাকে। আর রাশিচক্র প্রভাবিত হয় জ্যোতিষ-মণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্রহ দ্বারা। তাই বলা হয়ে থাকে যে কোনও গ্রহ রাশি পরিবর্তন করলে বা অন্য গ্রহের সঙ্গে সংযুক্ত হলে তা সরাসরি ব্যক্তির জীবনকে প্রভাবিত করে। গ্রহের সংমিশ্রণ কিছু রাশির জন্য উপকারী প্রমাণিত হয়, আবার কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। বর্তমানে, মকর রাশিতে বুধ, সূর্য এবং শনির সংমিশ্রণ অবস্থান রয়েছে যা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর পিতা পুত্র এই দুই গ্রহের সংমিশ্রণের ফলে সবথেকে বেশি প্রভাব ফেলতে চলেছে তিনটি রাশির উপর। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর এই গ্রহ সংযুক্তির কী কী প্রভাব পড়তে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের এমনিতেই এই বছর একাধিক গ্রহ ফলের জন্য জীবনে প্রভাব পড়তে চলেছে। তবে এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য এবং শনির সংমিশ্রণ বেশ ভালো ফলই দেবে। এই সময়ে হঠাৎ আর্থিক লাভ হতে পারে। বৃষ রাশির শাসক গ্রহ হল শুক্র। এক্ষেত্রে শুক্র এবিং শনি হল মিত্র গ্রহ। এমন অবস্থায় শনির বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে এই সময়ে। বৃষ রাশির জাতকরা চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারে। অবিবাহিতরা তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য এবং শনির সংমিশ্রণ অবস্থান কন্যা রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে। এই রাশির জাতক জাতিকাদের প্রতিটি কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি হল বুধ গ্রহের জাতক। তাই বুধের সঙ্গে সূর্যর ভালো সম্পর্ক রয়েছে। সেই কারণে এই সময় কন্যা রাশির জাতকদের কর্মজীবনে অগ্রগতি হতে পারে। এছাড়া আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এই সময় এই রাশির জাতকরা নতুন চাকরির সুযোগও পেতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য এবং শনির সংমিশ্রণ অবস্থান শুভ ফল দেবে। তুলা রাশিরও শাসক গ্রহ হলেন শুক্র। শুক্র ও শনি একে অপরের মিত্র গ্রহ। এই অবস্থানের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তনের ভালো সুযোগ আসবে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাঁরাও এই সময় লাভবান হবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+