বচসার সময় কোনও কথায় কর্ণপাত করেন না এই রাশির জাতকেরা

বচসার সময় কোনও কথায় কর্ণপাত করেন না এই রাশির জাতকেরা

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, কোন রাশির লোকের সঙ্গে কোনও রাশির মিল থাকে না। তাদের স্বভাব-বৈচিত্র্য সবই প্রায় আলাদা ধরনের হয়। কেউ খুব ভালো হয় আবার কেউ খুব হিংসুটে প্রকৃতির হয়ে থাকেন। এবার এমন এক প্রকৃতির কথা বলব যে সকল ব্যক্তি ঝগড়ার সময় আপনার কোনও কথাই শুনবেন না। অযথা তর্কাতর্কি করবে। আসলে তারা কারোর কোনও কথা মানতেই চান না। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।


মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকারা খুব আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন। তবে তর্কের সময় কারোর কথাই এরা শুনতে চান না। এরা তখন মনে করেন তারাই সঠিক কথা বলছেন এবং অন্য সকলের ভুল কথাই বলছেন। এটা নিয়েই তারা ক্রমশ তর্ক বাধাতে থাকে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির লোকেরা বড্ড একগুঁয়ে প্রকৃতির হন। এরা কোনোও না কোনোও কারণে সকলের সঙ্গে অশান্তি করে ঝগড়া অশান্তির পরিবেশ সৃষ্টি করেন। তবে এখানেই তারা থেমে যান না ঝগড়া অশান্তির সময় এদেরকে যদি কেউ কোন কিছু বোঝাতে চান কখনোই তারা সেটা মানেন না, শুধু মানেন না তা নয় মানতে চান না বরং আরো চেঁচামেচি করে ঝগড়ার পরিস্থিতি আরোও বাড়িয়ে দিতে থাকেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকারা প্রায় সময় খুব রেগে যান। সহজেই এরা বিরক্ত হয়ে যান। যদি আপনার সঙ্গে এই রাশির ব্যক্তিদের ঝগড়া শুরু হয় কখনোই আপনি তাদের থামাতে পারবেন না। কারণ এরা অযথা তর্ক করেন। ঝগড়া অশান্তির সময়ে কারোর কথা এরা শুনতে চান না।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক জাতিকারা যেকোনও পরিস্থিতিতেই তাদের ভুল স্বীকার করতে নারাজ। তাই এরা নিজেদের মধ্যে খুব আত্মবিশ্বাসী হন। তাছাড়া এরা খুব অহংকারী প্রকৃতির ব্যক্তি। তাই অশান্তির সময়ে এরা কারোর কথাই শোনেন না বরং অন্যের ভুল ধরে এরা অশান্তি ক্রমশ বাড়াতে থাকেন। এদের খুব জেদী প্রকৃতির মানুষ হন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির ব্যক্তিরা খুব চিৎকার চেঁচামেচি করতে পছন্দ করেন। আপনি যতই অশান্তির সময় এদের শান্তভাবে কথা বলুন না কেন এরা কখনোই মাথা ঠান্ডা করে চলবেন না বরং আরোও অশান্তি করবে। এরা কোনোও ভুল করলেও কারোর কাছে সহজে ক্ষমা চান না। তাছাড়া এরা একটু হিংসুটে প্রকৃতির হয়ে থাকেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+